বরুনের ৫ উইকেট, বিপদ কাটিয়ে ১৭১ রানের পুঁজি ইংল্যান্ডের

১ উইকেটে ৮৩ থেকে ১২৭ রানে ৮ উইকেট। লড়াকু পুঁজি পাওয়াই কঠিন হয়ে গিয়েছিল ইংল্যান্ডের জন্য। টানা দুই ওভারে দুটি করে চার উইকেট নিয়ে ইংলিশদের কোণঠাসা করে দিয়েছিলেন বরুণ চক্রবর্তী।

ভারতের বিস্ময় স্পিনার ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। তবে তার ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে পড়া ইংল্যান্ড শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়ে গেছে। ৯ উইকেটে তারা তুলেছে ১৭১ রান।

আগের দুই ম্যাচে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে ইংল্যান্ডের। পাঁচ ম্যাচ সিরিজে টিকে থাকতে হলে আজ (মঙ্গলবার) রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টিতে জিততেই হবে ইংলিশদের।

তবে বাঁচামরার এই ম্যাচে টসভাগ্য সহায় হয়নি সফরকারীদের। টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ফিল সল্ট ফেরেন ৭ বলে ৫ করে। তবে এরপর বেন ডাকেট আর জস বাটলার ৭৬ রানের জুটি গড়েন। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছিল ইংলিশরা।

কিন্তু হঠাৎ করে বরুণের অফস্পিনে ধসে পড়ে ইংল্যান্ডের ইনিংস। জস বাটলার ২২ বলে ২৪ আর ডাকেট ২৮ বলে ৭ চার আর ২ ছক্কায় ৫১ করে ফেরার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংলিশরা।

হাল ধরেন লিয়াম লিভিংস্টোন। একটা প্রান্ত ধরে দলকে প্রায় দেড়শোর কাছাকাছি পৌঁছে দেন তিনি। ২৪ বলে ৪৩ রানের ইনিংসে একটি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান লিভিংস্টোন।

১৪৭ রানে ৯ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। শেষ উইকেট জুটিতে আদিল রশিদ আর মার্ক উড ১৮ বলে যোগ করেন মূল্যবান ২৪ রান। রশিদ আর উড দুজনই অপরাজিত থাকেন ১০ রান করে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর