মালয়েশিয়ায় মাদক পাচারের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেফতার ২

মালয়েশিয়ায় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশিসহ দুইজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তাদের আরেকজন ইন্দোনেশিয়ার নাগরিক। তবে গ্রেফতাকৃত বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইস্কান্দার পুত্রি জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার এম কুমারাসান।

এসময় তিনি বলেন, গত শুক্রবার দুই সন্দেহভাজনকে ১০ লাখ টাকারও বেশি মূল্যের ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই ব্যক্তিই মাদক পাচারকারী দলের সহযোগী ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

কুমারাসান আরও জানান, শহরের আশপাশে যেসব বিদেশি নাগরিক বিভিন্ন স্থানে কাজ করছেন তারাই মূলত মাদক সিন্ডিকেটের বাজার পরিচালনা করে আসছেন। এই সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেফতার করার বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে এক্সট্যাসি পাউডার, গাঁজা, ইয়াবা ও হেরোইন।

এদিকে, দেশটির মাদকদ্রব্য আইন অনুযায়ী উভয় সন্দেহভাজনকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে রাখা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল