সুইডেনে বাংলাদেশ দুতাবাসে হয়ে গেল ‘তারুণ্যের উৎসব’

সুইডেনের স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এই উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাফিতি প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতার মধ্যদিয়ে এই উৎসব উপভোগ শিশু-কিশোররা।

রোববার (২৬ জানুয়ারি) দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করা হয় ‘তারুণ্যের উৎসব ২০২৫’। দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। 

তারুণ্যের উৎসব কর্মসূচি দুইভাগে বাস্তবায়ন করা হয়। প্রথম ভাগে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এর মাধ্যমে তারা বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা, বিশেষ করে ভবিষ্যতে তারা কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে নিজেদের মনোভাব প্রকাশ করে।

নতুন বাংলাদেশ হবে ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত ও সমতার বাংলাদেশ- ভবিষ্যত বাংলাদেশকে এভাবেই দেখতে চায় শিশু-কিশোররা। তারা আরও মত ব্যক্ত করে যে, নতুন উন্নত বাংলাদেশের জন্য দরকার সবার জন্য শিক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত যোগাযোগ ব্যবস্থা।

উৎসবের দ্বিতীয় ভাগে শিশু-কিশোররা ও আমন্ত্রিত অতিথিগণ গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। 

এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কৃত করা হয় অংশগ্রহণকারী অন্য শিশু-কিশোরদের।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা গ্রাফিতি প্রদর্শনী উপভোগ করেন। এতে স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনের বিভিন্ন ছবি, পোস্টার ও গ্রাফিতি প্রদর্শন করা হয়। 

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর