যে কারণে চার দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে যেন কোনো কমতি রাখেন না এই তারকা। বহুবার এমন অনেক পদক্ষেপ নিয়েছেন, যা অভিনয়কে আরও অনেক বাস্তব করে তুলেছে। তার অভিনয়ে মুগ্ধ হন সিনেমাপ্রেমীরাও।

এদিকে, শুক্রবার (২৪ জানুয়ারি) মুক্তি পেয়েছে ক্ষয়ের নতুন ছবি ‘স্কাই ফোর্স’। তবে ছবিটি নিষিদ্ধ করেছে চারটি দেশ। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ওমানে ‘স্কাই ফোর্স’ দেখা যাবে না।

সংবাদ প্রকাশের পর অনেকের দাবি, ‘স্কাই ফোর্স’ নাকি ভারত-পাকিস্তানের দ্বন্দ্বকে আবারও হাতিয়ার বানিয়েছে। সেই কারণেই এই নিষেধাজ্ঞা।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের স্বাধীনতার সময় থেকে দুই দেশের বৈরিতা। সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না ওই অংশের দেশগুলো। সিনেমা দেখানো সমীচীন মনে করছে না তারা। এমনই জানিয়েছেন ছবির সঙ্গে যুক্ত নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

তিনি জানিয়েছেন, ‘ফাইটার’ বা ‘রুস্তম’ ছাড়া এর আগে একই কারণে একাধিক ছবি পশ্চিম এশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। যেমন, ‘আর্টিকেল ৩৭০’ (২০২৪) ছবিকে মুক্তির অনুমতি দেওয়া হয়নি। ২০২৩-এর দীপাবলিতে মুক্তি পাওয়া ছবি ‘টাইগার ৩’ কুয়েত, ওমান এবং কাতারে নিষিদ্ধ হয়েছিল। ২০২২-এ বিজয় থালাপতি অভিনীত ‘বিস্ট’ কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে তুলে ধরার কারণে।

যদিও একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে ‘স্কাই ফোর্স’ নিষিদ্ধকরণ নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। সিনেসমালোচক এবং সিনেবিশেষজ্ঞেরা ছবি দেখে পাল্টা প্রশ্ন তুলেছেন।

তাদের দাবি, ‘স্কাই ফোর্স’-এ নিষিদ্ধ করার মতো উগ্র জাতীয়তাবাদ দেখানো হয়নি। সাম্প্রতিক কোনও হিন্দি ছবিতেই এই ধরনের কোনও বার্তা বা দৃশ্য দেখানো হয়নি। ফলে, পশ্চিম এশিয়ায় এই নিষেধাজ্ঞা বিরাট বিস্ময়।’

প্রসঙ্গত, এরআগে হৃতিক রোশনের ‘ফাইটার’ ও অক্ষয় কুমারের ‘রুস্তম’ সিনেমা মুক্তির আগেই বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছিল। অক্ষয়ের নতুন ছবির সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

অক্ষয় ছাড়াও ‘স্কাই ফোর্স’ ছবিটিতে আরও অভিনয় করেছেন সারা আলী খান, নিমরত কৌর, শরদ কেলকারসহ অনেকে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা