রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। শতাধিক ড্রোন দিয়ে মস্কোর ওই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। দুদেশের মধ্যে চলমান সংঘাতে একদিনে অন্যতম বড় ধরনের হামলার ঘটনা এটি। খবর বিবিসির।

বিবিসি একটি ভিডিও ফুটেজ যাচাই করে দেখেছে। এতে দেখা গেছে যে, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলের রিফাইনারি এবং পাম্পিং স্টেশনের ওপর থেকে আগুনের গোলা ওপর দিকে উঠছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হামলা চালানো হয়েছে।

এদিকে রাশিয়া বলছে, ১২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রিয়াজান এবং মস্কোসহ ১৩টি অঞ্চলে এসব ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

অপরদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছে।

ইউক্রেনের অপপ্রচার প্রতিরোধ কেন্দ্রের প্রধান অ্যান্ড্রি কোভালেঙ্কো টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, রিয়াজানে একটি তেল শোধনাগার এবং ব্রায়ানস্কের ক্রেমনি ফ্যাক্টরিতে হামলা চালানো হয়েছে। কিয়েভ বলছে, সেখানে ক্ষেপণাস্ত্রের উপাদান এবং অন্যান্য অস্ত্র তৈরি করা হয়।

টেলিগ্রামে রিয়াজানের তেল শোধনাগারের আগুনের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন বেশ কয়েকজন ব্লগার। এসব ফুটেজে দেখা গেছে যে, লোকজন গাড়িতে করে এবং পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছেন। সে সময় আগুনের কুণ্ডলি আকাশে উঠতে দেখা গেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ ব্রায়ানস্কের ক্রেমনি কারখানার একটি বিবৃতি উদ্ধৃত করেছে যেখানে বলা হয়েছে যে, ছয়টি ড্রোন হামলার পর কাজ স্থগিত করা হয়েছে। আঞ্চলিক গভর্নর পাভেল মালকভ বলেছেন, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে।

এদিকে এসব হামলার খবর স্বীকার করেছে ক্রেমলিন। তবে কোনো ধরনের ক্ষতিক্ষতি বা হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ক্রেমলিনের দাবি, তারা ইউক্রেনের ১২১টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে ছয়টি মস্কোতে হামলার চেষ্টা চালিয়েছে। এছাড়া ২০টি ড্রোন রিয়াজান এলাকায় এবং ব্রায়ানস্কের সীমান্ত অঞ্চলেও বেশ কিছু ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালানো হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, শহরের আকাশ প্রতিরক্ষা বাহিনী চারটি স্থানে ইউক্রেনীয় ড্রোনের হামলা প্রতিরোধ করেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর