দাবানলের কবলে যুক্তরাষ্ট্র, ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন করে শুরু হয়েছে দাবানল। তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। এরইমধ্যে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। এমন পরিস্থিতিতে, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শুক্রবার (২৪ জানুয়ারি) লস অ‍্যাঞ্জেলেসে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেইক লেক এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। এরইমধ্যে দাবানলে পুড়ে গেছে হাজার হাজার একর বিস্তীর্ণ এলাকা। সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। 

এছাড়াও দাবানল শুরু হয়েছে সান দিয়েগো ও ওশানসাইডের কাছেও। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।

এর আগে, ১০ দিনেরও বেশি সময় ধরে স্মরণকালের ভয়াবহ দাবানলে ব‍্যাপক ক্ষতিগ্রস্ত হয় লস অ্যাঞ্জেলেসের। এতে প্রাণ গেছে অন্তত ২৮ জনের। পুড়ে গেছে ১৫ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দাবানল কবলিত এলাকা। 

জানা যায়, লস অ্যাঞ্জেলেসের দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২৫ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে নতুন করে শুরু হলো দাবানল।

দাবানল পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেস সফর করবেন যুক্তরাষ্ট্রের সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে গেল সেপ্টেম্বরে হারিকেন হেলেনের আঘাতে ক্ষতিগ্রস্ত নর্থ ক‍্যারোলাইনা এবং পরে দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ‍্যাঞ্জেলেস পরিদর্শন করবেন তিনি। 

এরপর, এবারের নির্বাচনে তাকে বিজয়ী করায় ভোটারদের ধন্যবাদ জানাতে ক‍্যালিফোর্নিয়ার পার্শ্ববর্তী রাজ্য নেভাদায় যাবেন ট্রাম্প। নেভাদার লাসভেগাসে রয়েছে তার ব‍্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প টাওয়ার। 

এর আগে, ২০১৮ সালে দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ‍্যাঞ্জেলেসের প‍্যারাডাইস এলাকা পরিদর্শন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর