নতুন তারকার সন্ধানে দীপ্ত টিভির মিশন

দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর পাবে দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড়পর্দার সিনেমায় কাজের সুযোগ।

সেইসঙ্গে তারা কাজী মিডিয়ার সাথে চুক্তিবদ্ধ হবেন নানা ধরনের কাজে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে দীপ্ত টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এসময় আয়োজকরা জানান, Stathunt.deeptoplay.com এই লিংক থেকে আয়োজনে অংশ নিতে ইচ্ছুকরা রেজিষ্ট্রেশন করতে পারবে৷ রেজিষ্ট্রেশন শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে, চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৭ থেকে দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে প্রতিযোগীদের গ্রুমিং শুরু হবে।

সিনেমা ও মিডিয়া জগতের গুরুত্বপূর্ণ মানুষরা প্রতিযোগীদের অডিশন, ওয়ার্কশপ ও বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্টের মাধ্যমে যাচাই-বাছাই করে তৈরী করবে দীপ্ত স্টার হান্টে হওয়ার লক্ষ্যে। একজন স্টারের হতে যত ধরনের বৈশিষ্ট ও দক্ষতা থাকতে হয় তার সবই এই রিয়েলিটি শোয়ে উঠে আসবে বলে দাবি কর্তৃপক্ষের।

তারা আরও জানায়, এই প্রতিযোগিতায় একদিকে প্রতিযোগীরা যেমন শিখবে অন্যদিকে নিজেদের প্রেজেন্টেশনে তারা বিচারকদের কাছ থেকে নম্বর আদায় করে নেবে।

প্রতিযোগিতায় গুণী অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা শিহাব শাহীনসহ আরও অনেকেই বিচারকের দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা, আয়োজনের প্রধান বিচারক তারিক আনাম খান, শিহাব শাহীন, ‘দীপ্ত স্টার হান্ট’ প্রজেক্টের সুপারভাইজার তানভীর খান এবং নির্বাহী প্রযোজক সাইফুর রহমান সুজনসহ দীপ্ত টিভির উর্ধ্বতন কর্মকর্তাগণ।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের