‘অপারেশন কুরাঙ্গী’ মালদ্বীপে ২৫ হাজারের বেশি অভিবাসীর তথ্য সংগ্রহ

মালদ্বীপে ‘অপারেশন কুরাঙ্গী’ নামের এক বিশেষ অভিযানের অধীনে দেশটিতে বসবাসরত অভিবাসী কর্মীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ কার্যক্রম হয়েছিল ২০২৪ সালের মে মাসে। যার অধীনে এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি অভিবাসীদের তথ্য সংগ্রহ করেছে দেশটির সরকার।

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি এ তথ্য জানিয়েছে। 

দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটির জনসংখ্যা প্রায় ৬ লাখের মতো। সেখানে লাখের বেশি বাংলাদেশিসহ অন্য কয়েকটি দেশের অভিবাসী কর্মী আছেন। তবে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি কর্মরত অবৈধভাবে। এই অবৈধ অভিবাসীদের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে তিন বছরের লক্ষ্য নিয়ে যৌথভাবে ‘অপারেশন কুরাঙ্গী’ নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ।

এর মূল উদ্দেশ্য মালদ্বীপের প্রাসঙ্গিক অভিবাসন আইন অনুযায়ী অভিবাসী কর্মীরা বসবাস করছেন কি না, তা নিশ্চিত করা। সে লক্ষ্যেই দেশজুড়ে সব অভিবাসী কর্মীদের বায়োমেট্রিক ডেটা বা তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয় ২০২৪ সালের মে মাস থেকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এই অভিযানের অধীনে সংগৃহীত বায়োমেট্রিক তথ্যের বিশদ বর্ণনা দিয়েছেন। 

এতে তিনি উল্লেখ করেন, রাজধানী মালেসহ এর পার্শ্ববর্তী শহরগুলোর ব্যক্তিগত সেক্টর এবং পাবলিক স্পেসগুলোতে অভিযানের সম্প্রসারণ চিহ্নিতকরণ সম্প্রতি জোরালোভাবে শুরু হয়েছে। বায়োমেট্রিক তথ্যর ভিত্তিতে অভিবাসীদের আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের স্বীকৃতির জন্য ছবি সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তথ্যগুলো পরে দেশটির সরকারি ডেটাবেজে আপডেট করা হবে।

একই পোস্টে মন্ত্রী আরও জানিয়েছেন, ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ১০ হাজার অভিবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছিল। এরপর গত দুই মাসে অতিরিক্ত ১৫ হাজারের বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মোট ২৫ হাজার ৪৮৪ জন অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে।

এক্স পোস্টে, মালদ্বীপে অবৈধ অভিবাসনের সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে তিন বছরের পরিকল্পনার অধীনে এই প্রচেষ্টাগুলো ২০২৭ সালের এপ্রিলে সফলভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের