ঘন কুয়াশায় মাঝনদীতে ৫ ফেরি আটকা, ভোগান্তি চরমে

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝনদীতে আটকা পড়েছে ছোট-বড় পাঁচটি ফেরি। এ ছাড়া ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট।

বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৩টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার মাত্রা না কমায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা পর্যন্ত ওই তিন রুটে ফেরি চলাচল বন্ধ থাকে।

খোঁজ নিয়ে জানা যায়, ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় পাড়ের অপেক্ষায় রয়েছে শত শত গাড়ি। এর মধ্যে রয়েছে চেয়ারকোচ পরিবহন, ট্রাক, প্রাইভেট কার, পচনশীল পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন। তীব্র শীতে কষ্ট পাচ্ছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যা থেকেই, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। রাত ২টা থেকে নদীর চ্যানেলগুলোতে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত সাড়ে ৩টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করে নদীর চ্যানেলের বিকন বাতি ও  মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

এ জন্য ফেরি চলাচল বন্ধ  ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময়  ৯৬টি যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে ছোট-বড় ৫টি ফেরি।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানিয়েছেন, রাত সাড়ে ৩টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। বৃহস্পতিবার সকালে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা