দুই ব্রাজিলিয়ানের তাণ্ডবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলো রিয়াল

প্রত্যাবর্তনের পরিপূরক হিসেবে প্রায় সময়ই আসে রিয়াল মাদ্রিদের নাম। চ্যাম্পিয়ন্স লিগে গতকাল বুধবার প্রত্যাবর্তনের আরও একটি উপমা তৈরি করেছে স্প্যানিশ ক্লাবটি। তবে এবার গোলের প্রত্যাবর্তন নয়, খেলার নিয়ন্ত্রণ নেওয়ার প্রত্যাবর্তন। সলজবার্গের বিপক্ষে শুরুতে কিছুটা অগোছালো থাকলেও ধীরে ধীরে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণই নিয়েছে রিয়াল। সলজবার্গকে হারিয়ে দিয়েছে ৫-১ গোলে।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে জোড়া গোল করেছেন দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও ভিনিসিয়ুস। ঘরের মাঠে বাকি এক গোল করেছেন কিলিয়ান এমবাপে। অস্ট্রিয়ার ক্লাব সলজবার্গের হয়ে সান্ত্বনার এক গোল করেছেন ম্যাডস বিডস্ট্রাফ।

২৩ মিনিটে প্রথম গোল করে রিয়াল। ভিনিসিয়ুসের তৈরি করা কাউন্টার অ্যাটাকে গোলটি করেন রদ্রিগো। সলজবার্গের কাছ থেকে বলের নিয়্ন্ত্রণ নিয়ে জুড বেলিংহ্যামকে লম্বা পাস দেন ভিনিসিয়ুস। কিন্তু বেলিংহ্যাম বলের নিয়্ন্ত্রণ নিতে ব্যর্থ হন। ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের হারানো বলের নিয়ন্ত্রণ ক্ষিপ্রতার সঙ্গে দখলে নেন রদ্রিগো। পায়ের এক স্পর্শেই বল জমা করেন সলজবার্গের জালে।

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। বেলিংহ্যামের গোড়ালির পেছন থেকে ফ্লিক করা পাসে বাঁকানো শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রিয়ালের তৃতীয় গোল করেন এমবাপে, ৪৮ মিনিটে। ফরাসি তারকা গোলে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর যখন সহজ জয়ের দিকে ছুটছে রিয়াল, তখন আরও দুটি করেন ভিনিসিয়ুস। ৫৫ ও ৭৭ মিনিটে গোল করেন ব্রাজিল তারকা। এতে ৫-০ তে এগিয়ে যায় রিয়াল।

৮৫ মিনিটে সলজবার্গের সান্ত্বনার একমাত্র গোলটি করেন বিডস্ট্রাফ।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হয়নি রিয়ালের। এক পর্যায়ে ২২তম স্থানে নেমে গিয়েছিল কার্লো আনচেলত্তির দল। সেই অবস্থান থেকে উন্নতি করে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন ১৬তম স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বর্তমান পরিসংখ্যানে পরের রাউন্ডে খেলা নিশ্চিত রিয়ালের। তবে সেরা ৮ দলের মধ্যে থাকতে হলে টুর্নামেন্টের বাকি এক ম্যাচে জিততেই হবে তাদেরকে; পাশাপাশি তাকিয়ে থাকতে অন্যান্য দলের ম্যাচগুলোর দিকেও।

সেরা ৮ দল সরাসরি যাবে শেষ ষোলোতে। টেবিলের পরে ১৬টি দল প্লে-অফের মাধ্যমে শেষ ষোলোতে আসবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর