পরের ২০ বছর দেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে: উপদেষ্টা নাহিদ

 জুলাই গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আগামী দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে। এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এমনটি বলেন।

তিনি বলেন, ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্ব দেওয়া নাহিদ বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা থাকার পরও তরুণরা সম্ভাব্য সব উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়।

তিনি বলেন, দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে, তা এখন পুরো বিশ্ব দেখছে। তারা (তরুণ) দায়িত্ব নিতে এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে তৈরি। তাদের ওপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় সারা দেশে তারুণ্যের উৎসব উদযাপনের প্রাক্কালে উপদেষ্টা নাহিদ এ সাক্ষাৎকার দিলেন।
 
তিনি বলেন, ফ্যাসিবাদ উৎখাতের জন্য ২০২৪ সালে তরুণদের ত্যাগ ও প্রতিরোধ কেবল বাংলাদেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছে। সরকার তরুণদের সাথে কাজ করতে এবং তাদেরকে রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, আমরা নিজেরাই সেই তরুণ সমাজের প্রতিনিধি। আমরা তরুণ প্রজন্মকে এমন একটি রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই, যারা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে মানুষ আশা করছে, বাংলাদেশি তরুণরা গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যমুক্ত সমাজ গঠন ও মানবিক মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নাহিদ বলেন, তরুণদের কর্মসংস্থানের বিষয়টি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং তাই সরকার গণঅভ্যুত্থানের আহ্বানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  

তিনি স্মরণ করিয়ে দেন, চাকরি ও কর্মসংস্থান সম্পর্কিত দাবির মাধ্যমে এই গণঅভ্যুত্থানের শুরু হয়েছিল।

সঠিক শিক্ষা ব্যবস্থার অভাবে বিগত ১৬ বছরে জাতি সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য পতন প্রত্যক্ষ করেছে এবং তাই সরকারকে দেশের শিক্ষা খাতের উন্নতির দিকেও মনোযোগ দিতে হবে, বলেন নাহিদ।

বাসস অবলম্বনে

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর