৯ গোলের থ্রিলার জিতে শেষ ষোলোতে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে মনে রাখার মতো একটি ম্যাচই খেলেছে বার্সেলোনা। ৯ গোলের থ্রিলার ম্যাচে বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়েছে কাতালানরা। অবিশ্বাস্য জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নােমেন্টের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ক্লাবটি।

৩৬ দলের অংশগ্রহণে রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া গ্রুপ পর্বে সেরা ৮ দল যাবে শেষ ষোলোতে। বার্সা সেই সেরা ৮ দলের মধ্যে অন্যতম হিসেবে গ্রুপপর্ব শেষ করলো।

বেনফিকার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ৭ ম্যাচে বার্সার পয়েন্ট ১৮। টেবিলের দ্বিতীয় স্থানে আছে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

গতকাল মঙ্গলবার অতিথি হয়ে পতুগালের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে খেলতে যায় বার্সা। এরপর ম্যাচে হলো মহানাটকের মঞ্চায়ন। ভাগ্যের পেন্ডুলাম একবার বেনফিকার দিকে, আবার বার্সার দিকে ঘুরতে থাকে। নাটকীয় ম্যাচে শেষ হাসি ফোটে বার্সার মুখেই।

ম্যাচের ২ মিনিটে লিড নেয় বেনফিকা। গ্রিসের স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিসের গোলে ১-০ তে এগিয়ে যায় পর্তুগালের ক্লাবটি। প্রথমার্ধে হ্যাটট্রিকও করে ফেলেন গ্রিসের এই তারকা। এ অর্ধে অগোছালো বার্সার হয়ে একটি মাত্র গোল করেন বরার্ট লেওয়ানডস্কি (১৩ মিনিটে) । অর্থাৎ ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বেনফিকা।

পাভলিদিস দ্বিতীয় গোল করেন ২২ মিনিটে। ৮ মিনিট পর সফল পেনাল্টি কিকে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ডি-বক্সের ভেতর বেনফিকার কেরেম আক্তুরকোগলুকে ফাউল করেন বার্সার গোলরক্ষক ভয়চেক সিজনি।

প্রথমার্ধে বার্সার পক্ষে লেওয়ানডস্কির গোলটিও আসে পেনাল্টি কিকে। বার্সা তারকা আলেজান্দ্রো বালদেকে ডি-বক্সের ভেতর ফাউল করেন বেনফিকার টমাস আরাওহো।

৬৪ মিনিটে স্কোরলাইনের ব্যবধান (৩-২) কমান বার্সা তারকা রাফিনহা। দুর্দান্ত হেডে বেনফিকার জালে বল জমা করেন তিনি। ৪ মিনিট পর আবারও ব্যবধান বাড়িয়ে নেয় বেনফিকা (৪-২)। এবার আত্মঘাতী গোল হজম করে বার্সা। ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন বার্সার রোনাল্ড আরাওহো।

৭৮ মিনিটে আবারও পেনাল্টিতে গোল পান লেওয়ানডস্কি। এতে ব্যবধান ৪-৩ এ নামিয়ে আনে বার্সা। ৮৬ মিনিটে বদলি তারকা এরিক গার্সিয়ার দুর্দান্ত হেডে ৪-৪ সমতায় ফেরে কাতালানরা। পেদ্রোর অসাধারণ ক্রস থেকে গোলটি করেন তিনি।

শেষ বাঁশি বাজার আগমুহূর্তে, ৯৬ মিনিটে জয়সূচক গোলটি করে বার্সা। রাফিনহার দ্বিতীয় গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফেরে সফরকারীরা। কাউন্টার অ্যাটাকে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। ২ মিনিট পর লাল কার্ড দেখেন বেনফিকার আর্থার কাব্রাল।

ম্যাচ শেষে গার্সিয়া বলেন, ‘এটি অবিশ্বাস্য জয়। পুরো খেলায় দলটি খেই হারায়নি। আপনি যখন শুরুতেই গোল হজম করেন, তখন আপনার পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করা গুরুত্বপূর্ণ। আমরা এই উদ্দেশ্য মাথায় নিয়ে এসেছি।’

গ্রুপপর্বে বার্সার শেষ ম্যাচ আগামী বুধবার আটালান্টার বিপক্ষে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর