উইকেট শিকারে সবার ওপরে তাসকিন

দল আপাতত পয়েন্ট টেবিলে শীর্ষ চারে নেই। তবে টেবিলের ৫ নম্বরে থাকা দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ উইকেট শিকারে সবার ওপরে। ৯ ম্যাচে ২০ উইকেটশিকারি দেশের এক নম্বর ফাস্টবোলারের ধারেকাছেও নেই কোনো বোলার।

দ্বিতীয় সর্বাধিক ১৩ উইকেটশিকারি খুলনা টাইগার্সের বাঁহাতি পেসার আবু হায়দার রনি। তার পিছনেই আছেন রংপুর রাইডার্সের বাঁহাতি আফগান বোলার আকিফ জাভেদ। এ বাঁহাতি পেসারের উইকেট ১২টি।

এছাড়া উইকেট শিকারে শীর্ষ পাঁচে আরও আছেন রংপুর রাইডার্সের স্পিনার খুশদিল শাহ (৮ ম্যাচে ১১ উইকেট)। খুশদিলের সমান ১১ উইকেট পেয়েছেন চিটাগাং কিংসের ২ বোলার অ্যালিস ইসলাম, খালেদ আহমেদ ও সিলেট স্ট্রাইকার্সের তানজিম সাকিব।

উইকেট শিকারে ৭ নম্বর স্থানটি ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফের (৭ ম্যাচে ১০টি)। ৯ উইকেট দখল করে যৌথভাবে ঠিক পরের স্থানে ভাগ করে নিয়েছেন ৫ বোলার (চিটাগাংয়ের আরাফাত সানি ও মোহাম্মদ ওয়াসিম, রংপুরের শেখ মেহেদী ও নাহিদ রানা ও ঢাকা ক্যাপিটালসের মোস্তাফিজুর রহমান।

এছাড়া রংপুরের সাইফউদ্দিন (৭ ম্যাচে ৮ উইকেট), সিলেটের রুয়েল মিয়া (৫ ম্যাচে ৭ উইকেট) ও ঢাকার বাঁহাতি স্পিনার তানভির ইসলাম (৭ ম্যাচে ৭ উইকেট) বল হাতে মোটামুটি সাফল্য পেয়েছেন।

দেশের প্রতিষ্ঠিত বাকি বোলারদের অবস্থা বিশেষ ভালো না। বর্তমান সময়ের অন্যতম সেরা দুই পেসার শরিফুল ইসলাম (৭ ম্যাচে ৭ উইকেট) ও হাসান মাহমুদ (৭ ম্যাচে ৫ উইকেট) সে অর্থে কার্যকর ভূমিকা রাখতে পারেননি।

প্রায় একই অবস্থা প্রতিষ্ঠিত স্পিনারদেরও। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা খুলনার অধিনায়ক স্পিনার মেহেদী হাসান মিরাজের অবস্থা বেশ খারাপ। ৭ ম্যাচে মিরাজের উইকেট মোটে ৫টি। সেরা বোলিং ফিগার ৬/৩। মানে, বাকি ৬ ম্যাচে মোটে ২ উইকেট পেয়েছেন এই ডানহাতি।

লেগস্পিনার রিশাদ হোসেন ম্যাচ খেলেছেন কম। ৪ ম্যাচে ফরচুন বরিশালের এই লেগস্পিনারের ঝুলিতে জমা পড়েছে ৪ উইকেট। এরমধ্যে আবার এক ম্যাচেই আছে ৩ উইকেট। একই অবস্থা টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের প্রায় নিয়মিত সদস্য হয়ে ওঠা নাসুম আহমেদেরও। এ বাঁহাতি স্পিনার ৫ ম্যাচে পেয়েছেন মাত্র ৪ উইকেট।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা