বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে থাইল্যান্ডে ৪২ রোহিঙ্গা আটক

বাংলাদেশ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে থাইল্যান্ডের ফুকেট সমুদ্র সৈকতে আটকে পড়া ৪২ রোহিঙ্গাকে আটক করেছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের থালাং জেলার সমুদ্র থেকে ৪২ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়। পরে খাবার, পানি এবং চিকিৎসাসেবা দেয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় থা চ্যাট চাই থানায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশ থেকে ট্রলারটি মালয়েশিয়া পৌঁছাতে গত ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে। এক মাসেরও বেশি সময় পর ফুকেট সমুদ্র সৈকতে তাদের ভাসতে দেখে তারা। এদের মধ্যে প্রথম দলে ১৯ জন পুরুষ এবং ২৩ জন নারী ছিলেন, যার মধ্যে ১৫ বছরের কম বয়সি ১২ শিশুও রয়েছে। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের বেশিরভাগই দুর্বল অবস্থায় ছিল। 

রোহিঙ্গারা স্থানীয় পুলিশকে জানায়, একটি পণ্যবাহী জাহাজে করে তারা ৭৫ জনের একটি দল গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য রওয়ানা হয়েছিল। এরপর থাইল্যান্ডের ফুকেট সমুদ্র সৈকতের কাছে জাহাজ থেকে নামিয়ে দেয়ার পর ফুকেটের ফাংঙ্গার একটি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য তারা ছোট ট্রলারে ওঠে। 

তাদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং কয়েকজন গর্ভবতীও ছিলেন। যাত্রাকালে জাহাজে থাকা কিছু রোহিঙ্গা নির্যাতনের কারণে মারা গেছে বলেও জানান তারা।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের