মালয়েশিয়ায় পাম বাগানে বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা

তেল পাম খাতে বিদেশি কর্মীদের জন্য আবেদনপত্র উন্মুক্ত করেছে মালয়েশিয়ার সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন, সরকার বিদেশি কর্মীদের আবেদন বিবেচনা করবে, বিশেষ করে পাম বাগান খাতের জন্য।

তিনি বলেন, যদিও সরকার গত বছর থেকে বিদেশি কর্মী নিয়োগ স্থগিত রেখেছে, তবুও শ্রমিক সংকটের কারণে প্ল্যান্টেশন ও পণ্য মন্ত্রণালয় থেকে বিদেশি কর্মী নিয়োগের জন্য অনুরোধ এসেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইউনিভার্সিটি টেকনোলজি মারাতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বৃক্ষরোপণ ও পণ্য মন্ত্রণালয়কে এই খাতের নির্দিষ্ট চাহিদা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে বলা হয়েছে। আমরা প্রথমে বাগান কোম্পানিগুলোকে জিজ্ঞাসা করবো যে তাদের কতজন শ্রমিক প্রয়োজন এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সংখ্যাগুলি যাচাই এবং নিশ্চিত করবে কর্তৃপক্ষ।

তিনি বলেন, বিদেশি কর্মীর মোট সংখ্যা দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনায় অর্থনীতি মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা দ্বারা পরিচালিত হয়, যাতে বিদেশি কর্মীরা দেশের মোট কর্মশক্তির ১৫ শতাংশের বেশি না হয়।

গেলো বছরের ১৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশে ম্যানুয়াল পদ্ধতিতে ‘চাহিদাপত্র’ সত্যায়ন করার ঘোষণার মধ্যে দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালুর বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক এরইমধ্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে।

এ ক্ষেত্রে মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের সত্যায়নের মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বর। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে বহির্গমন ছাড়পত্র নেওয়ার শেষ তারিখ ছিল ১৫ জানুয়ারি ২০২৫ এবং দেশটির সরকার প্ল্যান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সর্বশেষ সময়সীমা চলতি মাসের ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের