ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলির চাকায় পিষ্ট, নিহত ২

রাজশাহীর বাঘায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফয়সাল হোসেন (১৫) ও নাসির উদ্দিন (২০) নামের দুজন নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মনিগ্রামের মীরগঞ্জ সাজির বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফয়সাল হোসেন লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে এবং নাসির উদ্দিন একই এলাকার মানিক হোসেনের ছেলে।

জানা গেছে, ফয়সাল ও নাসির মনিগ্রামের মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে পারিবারিক কাজ সেরে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি লালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা চারঘাট-বাঘা মহাসড়কের মনিগ্রামের মীরগঞ্জ সাজির বটতলায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় আখ বোঝায় একটি ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন দুজনেই। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনার পর ট্রাক ও আখ টানা ট্রলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে বাঘা থানার ওসি সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাটি জানার সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মত্যু হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। 

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী