রশিদের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান

জয়ের মঞ্চ চতুর্থ দিনেই তৈরি করে রেখেছিল আফগানিস্তান। পঞ্চম দিনে মাত্র ১৫ বলেই জয় পেয়ে যায় আফগানরা। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিল শহিদির দল। এই দুই দলের প্রথম টেস্টটি ড্র হয়েছিলো।

বুলাওয়েতে সোমবার (৬ জানুয়ারি) দ্বিতীয় টেস্ট জিততে জিম্বাবুয়ের দরকার ছিল ৭৩ রান, আর আফগানিস্তানের ২ উইকেট। তবে পঞ্চম দিনে কোনো রান না করেই দুই উইকেট হারিয়ে ম্যাচ ও সিরিজ হারে স্বাগতিকরা। ২৭৮ রানের লক্ষ্য তাড়ায় তারা থামে ২০৫ রানে।

আফগানিস্তানের জয়ের নায়ক রশিদ খান। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে এই আফগান লেগি পেয়েছে ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে রশিদ খান ৬৬ রানে নেন ৭ উইকেট, যা আফগানিস্তানের হয়ে এক ইনিংসে সেরা বোলিং ফিগার। এ নিয়ে দ্বিতীয়বার টেস্টে ৭ উইকেটের দেখা পেলেন রশিদ খান।

পঞ্চম দিনের শুরুতেই বিদায় নেন রিচার্ড এনগারাভা। ২৩ বলে ৩ রান করে রান আউট হন তিনি। ক্রিজে ক্রেইগ আরভিন ছিলেন বলেই কিছুটা আশা ছিল জিম্বাবুয়ের। তবে এনগারাভা আউট হওয়ার পরের ওভারেই রশিদ খানের বলে এলবিডব্লিউ হন ৫৩ রান করা আরভিন।

দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রশিদ খান। আর সিরিজ সেরা হয়েছে রহমত শাহ।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী