ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ভারতীয় কোস্টগার্ড বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) গুজরাটের পোরবন্দরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এসব তথ্য জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ‘এএলএইচ ধ্রুব’ নামের হেলিকপ্টারটি গুজরাটের পোরবন্দরে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণে অংশ নিয়েছিল। প্রশিক্ষণ চলাকালেই সেটি দুর্ঘটনায় পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, তবে সেগুলোর সত্যতা যাচাই করা যায়নি। একটি ভিডিওতে দেখা গেছে, খোলা মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে।

এদিকে, এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নিয়ে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি। এছাড়া নিহতদের পরিচয়ও জানানো হয়নি।

হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের তৈরি এই হাল্কা ওজনের অত্যাধুনিক হেলিকপ্টার এএলএইচ ধ্রুব। টুইন ইঞ্জিনের হেলিকপ্টারটি সামরিক ও বাণিজ্যিক, দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ২০০২ সাল থেকে কোস্টগার্ড বাহিনী এই হেলিকপ্টার ব্যবহার করে।

পরিবহন, তল্লাশি অভিযান, উদ্ধার অভিযান, দুর্গম এলাকায় ত্রাণ, খাবার কিংবা চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার মতো কাজে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ভারতীয় নৌবাহিনী, আইএএফ, সেনাবাহিনী ও কোস্টগার্ডের মোট ৩২৫টিরও বেশি এএলএইচ হেলিকপ্টার রয়েছে।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী