লাল কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার

মাস তিনেক আগে ব্রাজিলের কিংবদন্তি নারী ফুটবলার মার্তা ভিয়েইরা দ্য সিলভা ঘোষণা দিয়েছিলেন ২০২৪ সালই তার ব্রাজিলের জার্সিতে শেষ বছর। সে হিসেবে অলিম্পিক গেমসই তার শেষ বড় কোনো আসর। দুইবার রৌপ্য জিতেছে ব্রাজিল। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে সেই দলের সদস্য ছিলেন মার্তা। তার আপসোস অলিম্পিকে স্বর্ণ জিততে না পারা। হয়তো প্যারিস অলিম্পিক খেলে অবসর নেওয়ার ঘোষণার পেছনে একটা লক্ষ্য লুকিয়েছিল তার মধ্যে। সে লক্ষ্য স্বর্ণ জয়ের।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের একটি জিতে ও একটি হেরে বুধবার ভাগ্য নির্ধারণী লড়াইয়ে স্পেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিলের মেয়েরা। জিতলেই কোয়ার্টার ফাইনাল। সমীকরণটা এমন ছিল তাদের সামনে। কিন্তু ঘটনাবহুল ম্যাচে ব্রাজিল হেরে যায় ২-০ গোলে। যে জয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন উঠে যায় কোয়ার্টার ফাইনালে। আর ব্রাজিলকে ঠেলে দেয় চরম অনিশ্চয়তায়।

ম্যাচের সবচয়ে আলোচনা ২২ বছর ধরে ব্রাজিল জাতীয় দলে খেলে আসার মার্তার লাল কার্ড। জাপানের বিপক্ষে আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন মার্তা। সেটি ছিল ব্রাজিলের জার্সিতে তার ২০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়া সেই ম্যাচ হেরেছিল ব্রাজিল। আর বুধবার স্পেনের কাছে হারের ম্যাচে লালকার্ড পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন পুরুষ ও নারী মিলিয়ে বিশ্বকাপে সবচয়ে বেশি গোল করা এই ফরোয়ার্ড।

গোলশূন্য প্রথমার্ধের ইনজুরি সময় স্পেনের অধিনায়ককে বিপদজনক ফাউল করেন মার্তা। রেফারি লালকার্ড দেখালে ব্রাজিলের খেলোয়াড়রা প্রতিবাদ করেন। কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অটল থাকলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলের জার্সিতে ১১৯ টি গোল করা এই ফরোয়ার্ড।

  • Related Posts

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথম ম্যাচে মাঠে নেমেই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার অ্যাসিস্টে শুরু হলেও শেষ পর্যন্ত আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে…

    Continue reading
    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রিয়াল বেটিস। শুক্রবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বেটিস। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আয়ারল্যান্ডের স্ট্রাইকার ট্রয় প্যারট। সেভিয়ার এস্তাদিও…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি