ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।

এর আগে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, দেশের বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একদিন আগেই হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানায়, তারা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চারটি মারকেভা ট্যাঙ্ক এবং হেলিকপ্টারে হামলা চালিয়েছে। এছাড়া জাবালিয়া এলাকায়ও হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে কাসেম ব্রিগেড দাবি করেছে যে, তারা একটি ইসরায়েল হেলিকপ্টারের দিকে রকেট দিয়ে হামলা চালিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।

গাজায় রীতিমত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে মসজিদ, হাসপাতাল, আবাসিক ভবনসহ প্রায় সব স্থাপণায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা।

এর আগে গত বুধবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এর কয়েকদিন আগেই তেল আবিবে হুথিদের আরেকটি হামলায় ১৬ জন আহত হয়।

অপরদিকে গত বৃহস্পতিবার ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত হয়। ওই হামলার সময় সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন।

এদিকে ইসরায়েলের কাছে আরও অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে জো বাইডেন প্রশাসন। গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরেও ইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে ওয়াশিংটন।

ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা, বোমাবর্ষণের কারণে গাজায় ৪৫ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৫৮৩ জন। অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী গাজায় যে তাণ্ডব চালাচ্ছে তা নিয়ে সারাবিশ্বে সমালোচনার পরেও ইসরায়েলকে অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন