শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

দলের মূল খেলোয়াড়দের কয়েকজন নেই। তবুও ম্যাচের সব পরিসংখ্যানেই দুর্দান্ত নিউজিল্যান্ড। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই লঙ্কানদের খেলা শিখিয়েছে কিউইরা। ওয়েলিংটনে প্রথম ওয়ানডেতে নিজেদের ক্লাস দেখিয়ে লঙ্কানদের ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

রোববার টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ২৩ রানেই ৪ উইকেট হারায় লঙ্কানরা। ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেয় ওপেনার পাথুম নিশাঙ্কা (১৮ বলে ৮), কুশল মেন্ডিস (৮ বলে ২), কামিন্দু মেন্ডি (৯ বলে ৩) ও চারিথ আসালঙ্কা (৫ বলে ০)।

পঞ্চম উইকেটে জেনিথ লিয়ানাগেকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি করে শ্রীলঙ্কার প্রাথমিক বিপদ কাটিয়ে তোলেন ওপেনার আভিস্কা ফার্নান্ডো। ৫৪ বলে ৩৬ রান করে লিয়ানাগে আউট হওয়ার পর ৪ বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন ফার্নান্ডোও।

৬৩ বলে ৫৬ রান করেন ফার্নান্ডো। ৬টি চারের সঙ্গে হাঁকান ১টি ছক্কা। এটিই শ্রীলঙ্কার ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ।

সপ্তম উইকেটে ৪৮ রানের জুটি করেন চামিন্দু বিক্রমাসিংহে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিক্রমাসিংহে ৪২ বলে ২২ ও হাসারাঙ্গা ৩৩ বলে ৩৫ রান করেন। নিচের দিকে কেউ রান না পাওয়ায় ৪৩.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ১২ ওভারেই ৯৩ রান তোলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রাবিন্দ্রা। ৩৬ বলে ৪৫ রান করে ফেরেন রাবিন্দ্রা।

৮৬ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়ং। এটি ওয়ানডে ক্যারিয়ারে ডানহাতি ব্যাটারের ১০ম ফিফটি। তার সঙ্গে ৩৬ বলে ২৯ রান করেন মার্ক চ্যাপম্যান। এতে ৯ উইকেটের জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের।

বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ১৯ রানে ৪ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। ২টি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও নাথান স্মিথ।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন