৯৩ করে আউট দুই ব্যাটার, ৩৭৮ রানে অলআউট পাকিস্তান

ইমাম উল হকের পর সালমান আলি আগারও এই ভাগ্য। ৯৩ রান করে সেঞ্চুরি মিস দুজনেরই। ফলে লাহোর টেস্টের প্রথম ইনিংসে কোনো সেঞ্চুরিয়ান নেই পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১০.৪ ওভারে ৩৭৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

৫ উইকেটে ৩১৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৬২ আর সালমান আগা ৫২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন।

ষষ্ঠ উইকেটে ১৬৩ রানের জুটি ভাঙে রিজওয়ানের আউটে। ৭৫ করে সাজঘরে ফেরেন তিনি। এরপর লোয়ার অর্ডারদের নিয়ে আর বেশিক্ষণ লড়াই করতে পারেননি সালমান। ১৬ রানে শেষ ৫ উইকেট হারায় পাকিস্তান।

সালমান ১৪৫ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৯৩ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন।

প্রোটিয়া বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামি ১১৭ রানে একাই শিকার করেন ৬ উইকেট।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি