৭৮ বছর পর সাউথ ব্লক ছাড়ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আগামী মাসে নতুন এক্সিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হতে যাচ্ছে। যা এতদিন সাউথ ব্লকে ছিল। সরকারিভাবে জানানো হয়েছে, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নির্মিত এই নতুন ভবনেই থাকবে পিএমও, মন্ত্রিপরিষদ সচিবালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় ও আধুনিক কনফারেন্স সুবিধা। নতুন পিএমও ভবনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেরও কাছাকাছি।

সরকারি সূত্রে জানা গেছে, পুরোনো ভবনগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকায় এবং আধুনিক সুবিধার অভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের উদীয়মান অর্থনৈতিক শক্তির প্রতিচ্ছবি হিসেবে নতুন দপ্তর ভবনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে কার্তব্য ভবন-৩ এ সরানো হয়, যেটি প্রধানমন্ত্রী চলতি মাসেই উদ্বোধন করেছেন।

উদ্বোধনী ভাষণে তিনি জানান, ভারতের প্রশাসনিক কাঠামো এতদিন ব্রিটিশ আমলে নির্মিত ভবন থেকে পরিচালিত হচ্ছিল— যেখানে পর্যাপ্ত জায়গা, আলো-হাওয়া ও অবকাঠামো ছিল না। তিনি বিস্ময় প্রকাশ করেন, কীভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি দপ্তর শত বছর ধরে এভাবে চলেছে।

নতুন পিএমও-র একটি নামকরণও হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এর নামের সঙ্গে ‘সেবা’র চেতনা যুক্ত থাকবে। তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী বলেছিলেন, পিএমও হবে জনগণের দপ্তর, মোদীর পিএমও নয়।

অন্যদিকে, দীর্ঘ আট দশক ধরে ভারতের প্রশাসনিক স্নায়ুকেন্দ্র হিসেবে পরিচিত নর্থ ব্লক ও সাউথ ব্লককে রূপান্তর করা হবে একটি জনসাধারণের জাদুঘরে। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ ও ফ্রান্স মিউজিয়ামস ডেভেলপমেন্টের মধ্যে এ নিয়ে চুক্তিও হয়েছে।

সরকার জানিয়েছে, এই প্রকল্প ভারতের অমর সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে— অতীতের গৌরব, বর্তমানের আলোকোজ্জ্বলতা এবং ভবিষ্যতের সম্ভাবনার এক অনন্য প্রদর্শনী হিসেবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!