৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তাইওয়ান

তাইওয়ানে আঘাত হেনেছে ছয় মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।

এই ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ২৭ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কারণ কোথাও কোথাও ভূমিধস ও বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির সাংবাদিক জানিয়েছেন, রাজধানী তাইপেতে প্রায় এক মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে। মাঝারি মাত্রার ভূমিকম্পটি মধ্যরাতের পরে আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছে, দক্ষিণ তাইওয়ানের আম উৎপাদনকারী জেলা ইউজিং থেকে ১২ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

নানসি জেলাযর কাছে একটি ধসে পড়া বাড়িতে আটকে পড়া শিশুসহ তিনজনকে উদ্ধার করেছে দমকলকর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যত্র ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন এবং লিফট থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে ৫০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। এটি প্রথমে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের কথা জানায়।

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, বেশ কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়েছে। অনেক রাস্তা পাথর এবং ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে।

তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পটিতে ২৭ জন আহত হয়েছেন।

তাইওয়ানের চিপমেকিং কোম্পানি টিএসএমসি জানিয়েছে, কেন্দ্রীয় ও দক্ষিণের কয়েকটি কারখানা থেকে শ্রমিকদের সরিয়ে নিয়েছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের