৬ বছর কানাডায় বাস, সীমান্তে আটক বাংলাদেশিকে নিয়ে বিপাকে মার্কিন কর্তৃপক্ষ

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে কানাডায় আশ্রয়প্রার্থী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই)। কানাডিয়ান প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় আশ্রয়প্রার্থী ওই তরুণের নাম মাহিন শাহরিয়ার। মাহিন ২০১৯ সাল থেকে কানাডায় বসবাস করছেন। তবে, যুক্তরাষ্ট্রে আটকের পর তাঁকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে কানাডা।

কানাডিয়ান প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের বাফেলো সীমান্ত এলাকায়। মাহিন জানান, তিনি হতাশায় ভুগছিলেন। তাই কিছুদিন বাড়ির বাইরে থাকতে চেয়েছিলেন। তখন এক বন্ধু তাঁকে কোথাও ঘুরতে যেতে বলেন, যেখানে তিনি নিজের মতো করে কিছুদিন থাকতে পারতেন। এরপরই বেরিয়ে পড়েন মাহিন। কিন্তু তিনি যে স্থানটিতে যান, সেটি ছিল কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের খুব কাছাকাছি। পরে মাহিন বুঝতে পারেন, তিনি সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রের মাটিতে চলে গেছেন। মাহিন বলেন, ‘আমি শুধু বন্ধুর দেওয়া দিকনির্দেশনা অনুসরণ করছিলাম। হঠাৎ দেখি আমি যুক্তরাষ্ট্রে। এটা আমার উদ্দেশ্য ছিল না।’

মাহিন জানান, সীমান্তে প্রবেশের পর তিনি নিজেই মার্কিন সীমান্তরক্ষীদের কাছে গিয়ে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু কর্মকর্তারা তাঁকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে আটক করেন।

আইসিই কর্মকর্তারা মাহিনের আইনজীবী ওয়াসিম আহমেদকে জানিয়েছেন, তাঁরা মাহিনকে ফেরত নিতে কানাডাকে বাধ্য করবে না। একই সঙ্গে, মাহিনকে বাংলাদেশে ফেরত পাঠানোও সম্ভব নয়। কারণ, তাঁর কাছে কোনো বৈধ নথিপত্র নেই।

মাহিনের আইনজীবী ওয়াসিম আহমেদ জানিয়েছেন, তিনি এখন জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে শুনানির আবেদন করছেন, যাতে মানবিক কারণে কানাডা সীমান্ত সেবা সংস্থা (সিবিএসএ) মাহিনকে ফেরত নিতে রাজি হয়। তিনি বলেন, ‘কানাডা ছাড়ার আগে মাহিন সেখানে বৈধভাবে বসবাস করছিলেন। তাঁর মা ও বোন দুজনেই কানাডায় বৈধ অবস্থায় আছেন এবং তিনিও সেখানে পরিবারের সদস্য হিসেবে বসবাস করছিলেন।’

কানাডিয়ান প্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর মাহিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নথিতে স্বাক্ষর করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় চান না। কারণ, তাঁর পরিবার ইতিমধ্যেই কানাডায় আশ্রয় পেয়েছে এবং তাঁর নিজের আবেদনও এখন প্রক্রিয়াধীন রয়েছে। এই পরিস্থিতিতে মাহিন আসলে কোথায় যাবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মাহিন জানান, তাঁর মা-বাবার বিচ্ছেদ হওয়ার পর তিনি, তাঁর মা ও বোন কানাডায় পালিয়ে আসেন। তিনি তাঁর মা এবং ছোট বোনের ভরণপোষণের জন্য উবার চালাতেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স