৬৮১ রানের ম্যাচে ভারতের ঘাম ঝরানো জয়

লক্ষ্য বিশাল, ৩৫০ রানের। ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। একটা সময় মনে হচ্ছিল, সহজেই জিতে যাবে ভারত। কিন্তু মার্কো জানসেন আর করবিন বসচের মারকুটে দুই ইনিংস ঘাম ঝরিয়ে ছেড়েছে ভারতের।

শেষ পর্যন্ত অবশ্য ৬৮১ রানের হাইস্কোরিং প্রথম ওয়ানডেতে শেষ হাসি ভারতেরই। বিরাট কোহলির সেঞ্চুরির ম্যাচে ১৭ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

বড় রান তাড়ায় রায়ান রিকেলটন আর কুইন্টন ডি কক করেন শূন্য। ৭ রানে আউট হন অধিনায়ক এইডেন মার্করাম। টনি ডি জর্জি মারকুটে ব্যাটিংয়ে ৩৫ বলে ৩৯ আর ডেওয়াল্ড ব্রেভিস ২৮ বলে ৩৭ করেই ফেরত যান।

১৩০ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে মার্কো জানসেন আর ম্যাথিউ ব্রিটজের দারুণ এক জুটি। ৬৯ বলে ৯৭ রান যোগ করে প্রোটিয়াদের ম্যাচে ফেরান তারা।

জানসেন তো রীতিমত টি-টোয়েন্টি খেলেছেন। ৩৯ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৭০ রান আসে তার ব্যাট থেকে। ৮০ বলে ৭২ করেন ব্রিটজকে। তাদের ব্যাটেই জয়ের আশা দেখছিল দক্ষিণ আফ্রিকা। ৩৪তম ওভারে এসে দুই সেট ব্যাটারকেই আউট করে দেন কুলদিপ যাদব।

তবে হাল ছাড়েননি শেষ স্বীকৃত ব্যাটার করবিন বসচ। শেষ পর্যন্ত তিনিই লড়াই করে গেছেন। ৫১ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৬৭ রান করে শেষ ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন বসচ। ৪৯.২ ওভারে ৩৩২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

ভারতের কুলদিপ যাদব ৪টি আর হর্শিত রানা নেন ৩টি উইকেট।

এর আগে বিরাট কোহলির ক্যারিয়ারের ৫২তম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে ৩৪৯ রানের পাহাড় দাঁড় করায় ভারত।

১২০ বলে ১১ চার আর ৭ ছক্কায় ১৩৫ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন কোহলি। আরেক অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা করেন ৫১ বলে ৫৭, লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৬০ রান।

দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার, মার্কো জানসেন, করবিন বসচ আর ওর্টনেইল বার্টম্যান নেন দুটি করে উইকেট।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা