৬৭ রানে অলআউট ওমান, বিশাল জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান। মোহাম্মদ হারিসের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও ১৬০ রানে থেমেছে সালমান আগাদের ইনিংস।

তবে যে সংগ্রহ পাকিস্তান দাঁড় করিয়েছিল, সেটাকে যথেষ্টই প্রমাণ করলেন তাদের বোলাররা। এশিয়া কাপে নবাগত ওমানকে ১৬.৪ ওভারে অলআউট করে দিয়েছে মাত্র ৬৭ রানে। ফলে ৯৩ রানের বিশাল জয়ে এশিয়া কাপ শুরু করলো ফেবারিট পাকিস্তান।

জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। হাম্মাদ মির্জা একটু চেষ্টা করেছিলেন প্রতিরোধ গড়ার। ২৩ বলে সর্বোচ্চ ২৭ রান করেছিলেন। কিন্তু তার কিংবা অন্যদের প্রতিরোধও টিকলো না পাকিস্তানি বোলারদের সামনে।

হাম্মাদ মির্জা ছাড়াও ১১ বলে ১৩ রান করেন আমির কলিম এবং শাকিল আহমেদ ২৩ বলে করেন ১০ রান। বাকি ব্যাটারদের আর কেউ দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। ফলে মাত্র ৬৭ রানে অলআউট হয়ে যায় তারা।

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ। ১টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, আবরার আহমেদ ও মোহাম্মদ নওয়াজ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে পাকিস্তান। মোহাম্মদ ৪৩ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন। ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ২৯ রান করেন সাহিবজাদা ফারহান, অপরাজিত ২৩ রান করেন ফাখর জামান, ১৯ রান করেন মোহাম্মদ নওয়াজ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!