৬৭ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

দীর্ঘ যানজটে থেকে অবশেষে ৬৭ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে এখন মহাসড়কে প্রায় ফাঁকা অবস্থা বিরাজ করছে।

শুক্রবার (৬ জুন) রাত ১১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে, যানজট নিরসনে মহাসড়কের টাঙ্গাইল অংশে ৬৫ কিলোমিটারে প্রায় ৬ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি মহাসড়কে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

বুধবার (৪ জুন) ভোর ৪টা থেকে মহাসড়কের টাঙ্গাইল অংশে যানজট শুরু হয়৷ এই যানজট শুক্রবার রাত পর্যন্ত অব্যাহত থাকে। এতে ঈদে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

পুলিশ জানায়, অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর ওপর গাড়ি বিকলসহ বিভিন্ন কারণে বুধবার ভোর ৪টা থেকে মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সেই যানজট সারাদিন পেরিয়েও সারারাত অব্যাহত থাকে। এক পর্যায়ে বৃহস্পতিবারও যানজট অব্যাহত থাকে। আজ (শুক্রবার) যমুনা সেতুর ওপর একাধিক সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকলের কারণে প্রায় দেড় ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে সেতু কতৃপক্ষ। এর ফলে সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের যানজট বেড়ে প্রায় ৫০ কিলোমিটার ছাড়িয়ে যায়। শুক্রবার সারাদিন দুর্ভোগ নিয়ে বাড়ি ফেরে মানুষ। তবে সন্ধ্যার পর থেকে মহাসড়কে থেমে থেমে যানজট কমতে থাকে।

অন্যদিকে, পরিবহন সংকটে জীবনের ঝুঁকি নিয়ে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা ট্রাক ও বাসের ছাদে করে গন্তব্য যান যাত্রীরা। যানজটের কারণে ২ থেকে আড়াই ঘণ্টার রাস্তা পার হতে সময় লাগছে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, রাত থেকে মহাসড়ক স্বাভাবিক হতে শুরু করেছে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প