৫ লাখ শ্রমিক নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য সুখবর

আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি। বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশ থেকে ২০২৬-২০২৮ সালে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতিতে শ্রমিক নেয়ার রোডম্যাপের গেজেট প্রকাশ করেছে দেশটির সরকার। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

শিল্প-সমৃদ্ধ প্রাচীন সভ্যতার দেশ ইতালি। দেশটির কৃষি, শিল্প ও পর্যটন ক্ষেত্রে প্রতিবছর প্রয়োজন হয় লাখ লাখ নতুন শ্রমিকের। এদের একটা বিশাল অংশ নিয়ে আসা হয় বিদেশ থেকে।

২০২৬ থেকে ২০২৮ সাল, এই তিন বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন শ্রমিক নেয়ার ঘোষণা দেয় ইতালীয় সরকার। এই প্রক্রিয়ায় ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন শ্রমিকের কোটা নির্ধারণ করে দেশটির সরকার।

আগামী বছর ১২ জানুয়ারি কৃষি, ৯ ফেব্রুয়ারি পর্যটন ও ১৬ ফেব্রুয়ারি স্থায়ী ও স্ব কর্মসংস্থান, ১৮ ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে। 

তথ্যমতে, এই বছরও চার ক্যাটাগরিতেই অনেক বাংলাদেশি আবেদন করার সুযোগ পাবেন এবং অনেকেই জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। ইতালি সরকারে এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

উন্নত জীবনের প্রত্যাশায় গত কয়েক বছরে স্পন্সর ভিসার মাধ্যমে অসংখ্য বাংলাদেশি আবেদন করেছিলেন ইতালিতে। সামান্য কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশী সফলতা অর্জন করতে পারলেও, অধিকাংশই ভোগান্তির শিকার হয়েছেন। তাই সামনের বছর আবেদনকারীদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!