৫ রানের ব্যবধানে ৭ উইকেটের পতন, হারের যে ব্যাখ্যা দিলেন মিরাজ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের শুরুর দিকের ব্যাটিংটা দেখে মনে হয়েছিল, ম্যাচটি জিতেই নিয়েছে সফরকারীরা। কিন্তু এরপর যা হলো, তা দেখলে দেশের ক্রিকেটের যেকোনো ভক্ত আঁতকে উঠবেন।

গতকাল বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে মাত্র ২৪৫ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ১ উইকেটেই ১০০ রান করে ফেলেছিল। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে কেউ হারের কথা চিন্তাই করতে পারে না।

ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। কিন্তু বাংলাদেশ এরপর যা করলো, এর চেয়ে বাজে ব্যাটিং আধুনিক ক্রিকেটে আবার কবে দেখা যাবে, সেটি দেখার অপেক্ষায়ই এখন সবার। হয়তো হ্যালির ধুমকেতু দেখার অপেক্ষার কৌতূহলের মতোই হবে।

১০০ রানে ছিল ১ উইকেট, কিছুক্ষণ পর সেই বাংলাদেশের স্কোরলাইন দাঁড়ালো ১০৫ রানে ৮ উইকেট। অর্থাৎ ৫ রানের ব্যবধানে ৭ উইেকেটের পতন!

শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয়ে বাজেভাবে হারের আরও একটি দৃষ্টান্ত স্থাপন করলো লাল-সবুজবাহিনী।

ম্যাচ পরবর্তী উপস্থাপনায় হারের কারণ হিসেবে মিডলঅর্ডারদের দুষছেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘প্রথম ৮০ ওভারে আমরা খুব ভালো খেলেছি। শান্ত (নাজমুল হোসেন শান্ত) এবং তানজিদ (তানজিদ তামিম) দারুণ ব্যাট করেছে। কিন্তু মিডলঅর্ডার ব্যাটাররা ভালো খেলতে পারেনি। টানা উইকেট হারানোই আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে।’

টস গুরুত্বপূর্ণ ছিল কি না– এই প্রশ্নে মিরাজ বলেন, ‘অবশ্যই। উইকেট খুব ভালো ছিল, আমরা দারুণ বল করেছি, বিশেষ করে ফাস্ট বোলাররা, শুরুতেই উইকেট তুলে নিয়েছে। তবে মাঝের ওভারগুলোতে আমরা উইকেট পাইনি। আসালাঙ্কার যেভাবে খেলেছে, তাকে কৃতিত্ব দিতেই হবে – অসাধারণ ইনিংস ছিল। যদি মাঝের ওভারগুলোতে আমরা উইকেট পেতাম, তাহলে ম্যাচে ফিরতে পারতাম। আবহাওয়াটা খুবই গরম।’

মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামের ইনজু্রি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের দুইজন গুরুত্বপূর্ণ বোলার, মোস্তাফিজ এবং তানভীর ক্র্যাম্পে ভুগেছে।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!