৫ গোলের রোমাঞ্চে জয় রিয়ালের

লা লিগায় ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিায়ান এমবাপে-রদ্রিগোর গোলে আলাভেসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কসরা।

রোমাঞ্চকল জয়ে বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল। ৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৭। অন্যদিকে ৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৮।

গতকাল মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র ১ মিনিটে লিড নেয় রিয়াল। ফেডেরিকো ভালভার্দেকে লম্বা পাস দেন ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ পাশ বল নিয়ে ঢুকে ডিফেন্ডার লুকাস ভ্যাসকুয়েজকে পাস দেন ভালভার্দে। বল পেয়ে কাছ থেকে শট করে আলভাসের জাল কাঁপান ভ্যাসকুয়েজ।

চলতি মৌসুমে রিয়ালে ভালো শুরু করতে পারেননি এমবাপে। কিন্তু শুরুর কয়েক ম্যাচ পর ছন্দে ফিরেছেন তিনি। সর্বশেষ টানা ৫ ম্যাচে গোল পেয়েছেন ফরাসি তারকা।

গতকাল ২২ মিনিটে আলাভাসের জালে জমা করেছিলেন এমবাপে। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। কিন্তু এমবাপে তো দারুণ ছন্দে আছেন। তিনি তো গোল ছাড়া ড্রেসিংরুমে ফিরবেন না। শুধু বেড়েছে অপেক্ষা। সেই অপেক্ষাও বেশিক্ষণ করতে হয়নি এমবাপেকে।

৪০ মিনিটে সফল হন এমবাপে। জুড বেলিংহ্যামের সঙ্গে ওয়ান-টু পাস নিয়ে ভেতরে ঢুুকে দারুণ ফিনিশিং দেন তিনি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

৪৮ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন রদ্রিগো। ৩-০ তে এগিয়ে যাওয়ার পর বড় জয়ের আশাই করেছিলেন রিয়াল কোচ আলচেলত্তি। কিন্তু আলাভেসের শেষের চমকে চোখ কপালে ওঠে ইতালিয়ান এই কোচের।

৮৫ ও ৮৬ মিনিটে ২ গোল হজম করে রিয়াল। আলভেসের হয়ে গোল করেন কার্লোস ব্যানাভিডেস ও এনরিক গার্সিয়া। এতে ব্যবধান দাঁড়ায় ৩-২।

২ মিনিটের ব্যবধানে ২ গোল হজম করে দারুণ অস্বস্তিতে পড়ে যায় রিয়াল। আলাভেসের পাল্টা ঘুরে দাঁড়ানো দেখে মনে হয়েছিল, এই ম্যাচের শেষের ফলাফল অন্যরকম হতে পারে। যদিও শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের