৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নাটকীয় জয় স্পেনের

ম্যাচ তখন ড্রয়ে শেষ হওয়ার পথে। ৯৩ মিনিটে ব্রায়ান জারাগোজা আদায় করে নিলেন পেনাল্টি। সফল স্পট কিকে গোল করলেন তিনিই। নেশনস লিগে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নাটকীয় এক জয় পেলো স্পেন।

ঘরের মাঠে সোমবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ৫ গোলের ৪টিই হয়েছে দ্বিতীয়ার্ধে।

নিষ্প্রাণ প্রথমার্ধে ৩২ মিনিটে ইয়েরিমো পিনোর গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে জোয়েল মন্তেইরো সমতা টানার পাঁচ মিনিট পর স্বাগতিকদের ফের লিড এনে দেন বদলি নামা ব্রায়ান হিল।

শেষ দিকে (৮৫ মিনিটে) আন্দি জেকিরি পেনাল্টি থেকে আরেক দফা সমতা ফেরানোর পর যোগ করা সময়ে পেনাল্টি গোলেই ব্যবধান গড়ে দেন স্পেনের আরেক বদলি খেলোয়াড় ব্রায়ান সারাগোসা।

গ্রুপের শীর্ষে থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল স্পেন। অন্যদিকে সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে উঠেছে ডেনমার্ক।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স