৫০ ফুট গভীর নলকূপে আটকা ৩৫ ফুট খনন শেষ, শিশুটিকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা ফায়ার সার্ভিসের

রাজশাহীর তানোরে ৫০ ফুট গভীর নলকূপের পাইপের ভেতর পড়ে যাওয়া শিশু মো. সাজিদকে (২) উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। খননযন্ত্র দিয়ে (ভেকু) শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ফুট খনন করা হয়েছে। শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

এর আগে দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে মাঠ দিয়ে যাওয়ার গভীর নলকূপের খোলা মুখ দিয়ে নিচে পড়ে যায় শিশুটি।

শিশু সাজিদের মা রুনা লায়লা জানান, দুপুরে বাড়ির পাশে মাঠ দিয়ে তিনি যাচ্ছিলেন। এসময় দুই বছরের শিশু সাজিদ তার হাত ধরে হাঁটছিল। হঠাৎ খড়ের স্তূপে পা পড়তেই শিশুটি গভীর নলকূপের ভেতর পড়ে যায়। তখন শিশুটি ‌‘মা মা’ বলে চিৎকার করতে থাকে। বিকেল ৪টা পর্যন্ত শিশুটির সাড়া পাওয়া গেছে।

নলকূপের পাইপে আটকে পড়া শিশু সাজিদের বাবার নাম রাকিব। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছিল না। সবশেষ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ভেকুর সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, এখন পর্যন্ত ৩৫ ফুট খনন করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের