৪ ওপেনার নিয়ে বাংলাদেশ করল ১৫৪

৫ ওভার পার হতেই রান ছিল ৫০। কিন্তু টি-টোয়েন্টিতে বড় রান করতে না পারার অভ্যাস থেকে বের হতে পারলো না বাংলাদেশ। উড়ন্ত সূচনার পরও ৫ উইকেটে ১৫৪ রানেই থেমে গেছে টাইগারদের ইনিংস। অর্থাৎ জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ১৫৫।

পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। যদিও ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে গেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু ইমন মারকুটে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন।

তামিম ১৭ বলে খেলেন ১৬ রানের ধীর ইনিংস। নুয়ান তুষারার লো ফুলটসে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। ৪৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবু ৫.১ ওভারে ৫০ ছোঁয় টাইগাররা।

অফফর্ম থেকে বেরই হতে পারছেন না লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডেতে সুযোগ পেয়ে ফিরেছিলেন শূন্য করে। এবার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১১ বলে ৬ করে ফিরেছেন তিনি। লঙ্কান স্পিনার জেফ্রে ভেন্ডারসের বলে এলবিডব্লিউ হয়েছেন লিটন।

লিটন ফেরার পরের ওভারে মারকুটে ইমনও সাজঘরের পথ ধরেন। থিকসানার ঘূর্ণি বুঝতে না পেরে বল আকাশে ভাসিয়ে দেন তিনি। ২২ বলে ইমনের ৩৮ রানের ইনিংসে ছিল ৫টি চার আর একটি ছক্কার মার। ১০ ওভারে ৩ উইকেটে ৭৯ রান তোলে বাংলাদেশ।

তবে তাওহিদ হৃদয় শুরু থেকেই সুবিধা করতে পারছিলেন না। ১৩ বলে ১০ করে অবশেষে শানাকাকে উইকেট দেন তিনি, কাট করতে গিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষককে। ১৪.৪ ওভারে গিয়ে ১০০ পার করে টাইগাররা।

মেহেদী হাসান মিরাজ আউট হন ইনিংসের ৯ বল বাকি থাকতে। ২৩ বলে ৪ বাউন্ডারিতে ২৯ রান করেন তিনি। শেষদিকে শামীম পাটোয়ারীর ৫ বলে ২ ছক্কায় অপরাজিত ১৪ রানের ইনিংসে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ। নাইম শেখ ২৯ বলে মাত্র একটি করে চার-ছক্কায় অপরাজিত থাকেন ৩২ রানে।

শ্রীলঙ্কার মাহিশ থিকসানা নেন ২টি উইকেট।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!