৪০ বছরের অপেক্ষার অবসান, ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন পাওলিনি

রোমের ফোরো ইতালিকো স্টেডিয়ামে ঘরের দর্শকদের সামনে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়ে চ্যাম্পিয়ন হলেন জাসমিন পাওলিনি। মার্কিন তারকা কোকো গফকে সরাসরি সেটে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ৪০ বছরের শিরোপা খরা কাটালেন এই ইতালিয়ান তারকা।

পুরো ম্যাচজুড়ে পাওলিনিকে চাঙ্গা করে রাখে ইতালির জনসমর্থন, যেখানে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রপতি সেরজিও মাত্তারেল্লাও। এক ঘণ্টা ২৯ মিনিটে ম্যাচ শেষ করে ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য ছিনিয়ে নেন ২৯ বছর বয়সী এই তারকা।

১৯৮৫ সালের পর প্রথম এবং ১৯৩০ সালে টুর্নামেন্ট শুরুর পর মাত্র চতুর্থবারের মতো কোনো ইতালিয়ান নারী জিতলেন নিজের দেশের এই ঐতিহাসিক টুর্নামেন্ট। ১৯৮৫ সালে রাফায়েলা রেজ্জি ছিলেন সর্বশেষ ইতালিয়ান বিজয়ী।

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় পাওলিনি বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। ছোটবেলায় এখানে দর্শক হয়ে এসেছিলাম, আর আজ হাতে ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছি। এটা কল্পনারও বাইরে ছিল।’

এই জয়ের ফলে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাওলিনি সোমবার থেকে হবেন বিশ্বের চার নম্বর খেলোয়াড়। এর ফলে আসন্ন ফ্রেঞ্চ ওপেনে নিশ্চিত করেছেন শীর্ষ চার সিডিং।

এখানেই থেমে নেই পাওলিনির মিশন। তিনি ও সারা এররানি মিলে রোববার নারী ডাবলস ফাইনালেও মুখোমুখি হবেন ভেরোনিকা কুদারমেতোভা ও এলিস মার্টেন্সের বিপক্ষে।

রোববার পুরুষ এককে ইতালিরই আরও এক তারকা জান্নিক সিনার ফাইনালে মুখোমুখি হবেন স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজের বিপক্ষে, যেখানে ইতালিয়ানদের জন্য আরও এক সাফল্যের অপেক্ষা।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১