৩ হ্যাটট্রিকের রোমাঞ্চকর দিন আবাহনী রানার্সআপ কিংস তৃতীয়, শেষ ম্যাচে বিশাল জয় মোহামেডানের

তিন ম্যাচ হাতে রেখে মোহামেডান প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর আকর্ষণ ছিল কেবল রানার্সআপ নিয়ে। ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী নাকি পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস? এ দুই দলের মধ্যে তুমুল টক্কর ছিল দ্বিতীয় হওয়ার দৌড়ে।

শেষ রাউন্ডে এক পয়েন্ট পেলেই রানার্সআপ হওয়া নিশ্চিত হতো আকাশী-নীলদের। তবে এক পয়েন্ট নয়, পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মারুফুল হকের দল রানার্সআপ হয়েছে বাংলাশে প্রিমিয়ার লিগে। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এ জয়ে আবাহনী ৩৫ পয়েন্ট নিয়ে শেষ করলো এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

বসুন্ধরা কিংসের রানার্সআপ হওয়ার সম্ভাবনা কমে গিয়েছিল আগের রাউন্ডেই। নিজেদের শেষ ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-৩ গোলে হারিয়ে গতবারের চ্যাম্পিয়নরা তৃতীয় স্থান নিশ্চিত করেছে। লিগ শেষে কিংসের পয়েন্ট ৩২।

চ্যাম্পিয়ন মোহামেডান শেষ ম্যাচে খেলেছে নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে। প্রথম পর্বের শেষ ম্যাচে এই ইয়ংমেন্স উড়তে থাকা মোহামেডানকে হারিয়ে চমক দেখিয়েছিল। ফিরতি লেগে মোহামেডান সেই হারের প্রতিশোধ নিয়েছে নিষ্ঠুরভাবে। মোহামেডান জিতেছে ৬-১ গোলে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ৫ ম্যাচের চারটি হয়েছে মঙ্গলবার। এই তিন ম্যাচে তিনটি হ্যাটট্রিক হয়েছে। একদিনে তিন হ্যাটট্রিক দর্শকরা ঠিক কবে দেখেছেন সেটা খুঁজে বের করা মুস্কিল।

মোহামেডানের ৬-১ গোলের জয়ে পাঁচটিই অধিনায়ক সোলেমান দিয়াবাতের। অন্য গোলটি করেছেন সৌরভ দেওয়ান। শেষ ম্যাচে মাঠে নামার আগে দিয়াবাতের নামের পাশে গোল ছিল ১৪টি। তখন সর্বাধিক গোলদাতার দৌড়ে দিয়াবাতে ছিলেন শীর্ষে থাকা রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ায় স্যামুয়েল বোয়েটেংয়ের পর। শেষ ম্যাচ ৫ গোল করে বোয়েটেংকে ছুঁয়ে ফেলেছেন মালির এই ফরোয়ার্ড। তার গোল ১৯টি।

রহমতগঞ্জ শেষ ম্যাচ খেলেছে পুলিশ এফসির বিপক্ষে। বোয়েটেং হ্যাটট্রিক করেছেন, রহমতগঞ্জ জিতেছে ৪-১ গোলে। তবে হ্যাটট্রিক করেও লাভ হয়নি এই ঘানাইয়ান স্ট্রাইকারের- এককভাবে জেতা হলো না গোল্ডেন বুট। এই লিগের একমাত্র ডাবল হ্যাটট্রিকম্যানেরও মোট গোল ১৯টি। গোল দাতাদের শীর্ষে থেকে এগিয়ে যাওয়া বোয়েটেং শেষ ম্যাচে পিছিয়ে যান দিয়াবাতের চেয়ে।

ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে বসুন্ধরা কিংসের ৫-৩ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন শেখ মোরসালিন। দিনের চার ম্যাচে গোল হয়েছে ২৩টা। ২৩ গোল আর তিন হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকরই হয়ে থাকলো শেষ রাউন্ডের প্রথম দিন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প