৩৪ বছর পর ট্রিপল সেঞ্চুরি, ৮২৩ রানে ইনিংস ঘোষণা ইংল্যান্ডের

মুলতান টেস্টে অবশেষে ইনিংস ঘোষণা করলো ইংল্যান্ড। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে প্রথম ইনিংসের ইতি টানলো ইংলিশরা। ৭ উইকেটে ৮২৩ রান করে পিচে থাকা ক্রিস ওকস ও ব্রাইডন কার্সকে ডেকে নেন ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপ। টেস্ট ইতিহাসে এক ইনিংসে দলীয় চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড।

প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৫৫৬ রান। স্বাগতিকদের রানের পাহাড়ের বিপরীতে পাল্টা পর্বত দাঁড় করিয়েছে ইংল্যান্ড। ২৬৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা।

বৃহস্পতিবার ইংল্যান্ডের হয়ে ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকান হ্যারি ব্রুক। সব মিলিয়ে ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ৩২২ বলে ৩১৭ রানের (২৯ চার ও ৩ ছক্কায়) মহাকাব্যিক ইনিংস খেলেন ব্রুক।

ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরি করেছিলেন গ্রাহাম গুচ। সেটি আজ থেকে ৩৪ বছর আগে ১৯৯০ সালে। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ। আর সব মিলিয়ে টেস্টে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরি হয়েছে ৫ বছর আগে ২০১৯ সালে। এই পাকিস্তানের বিপক্ষেই অ্যাডিলেডে ৩৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

এদিন টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন জো রুট। ৩৭৫ বলে ২৬২ রান (১৭ চারে) করেন তিনি। রুটের আগের সর্বোচ্চ ইনিংস ছিল ২৫৪ রানের। সেটিও ছিল পাকিস্তানের বিপক্ষেই, ২০১৬ সালে ম্যানচেস্টারে।

মুলতানে চতুর্থ উইকেটে ৪৫৪ রানের জুটি করেন রুট-ব্রুক। টেস্টে ইংল্যান্ডের যেকোনো উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগে এজবাস্টনে ১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১১ রানের জুটি করেছিলেন পিটার মে ও কলিন কাউড্র। ওই জুটিও হয়েছিল চতুর্থ উইকেটেই।

ইংলিশদের ৪৫৪ রানের জুটি ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে হোবার্ট টেস্টে ৪৪৯ রানের জুটি করেছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ ও অ্যাডাম ভোজেস। সেটি ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

টেস্টে ক্রিকেটের ইতিহাসে যেকোনো উইকেটে এটি চতুর্থ সর্বোচ্চ রানের জুটি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটিটি ৬২৪ রানের। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি জুটিটি করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধানে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প