৩২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখলো অস্ট্রেলিয়া

টেস্টের চার ইনিংসেই অলআউট হয়েছে দুই দল। হাইস্কোরিং ম্যাচ ছিল না। ওয়েস্ট ইন্ডিজকে মোটে ২৭৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তারপরও গ্রেনাডা টেস্টে বড় জয়ই পেয়েছে প্যাট কামিন্সের দল।

ক্যারিবীয়দের ১৩৩ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ এক টেস্ট বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সবশেষ তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে ফ্রাঙ্ক-ওরেল ট্রফি হেরেছিল সেই ১৯৯৩ সালে। এরপর কেটে গেছে ৩২ বছর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

গ্রেনাডায় চতুর্থ দিনে এসে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লিয়নদের তোপে ১৪৩ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে কেউ চল্লিশের ঘরও ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক রস্টন চেজ। শেষদিকে শামার জোসেফের ব্যাট থেকে আসে ২৪।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং নাথান লিয়ন নেন ৩টি করে উইকেট। দুটি উইকেট শিকার হ্যাজেলউডের।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২২১ রান নিয়ে খেলতে নেমে ২৪৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। তারা প্রথম ইনিংসে করেছিল ২৮৬ রান, জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ২৫৩।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি