৩২ দেশের শিক্ষার্থীদের কাজের সুযোগ দিচ্ছে মালয়েশিয়া, নেই বাংলাদেশ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্প্রতি মালয়েশিয়া চালু করেছে ‘গ্র্যাজুয়েট পাশ’ নামে এক বছরের জন্য কাজের ভিসা। গ্র্যাজুয়েট পাশ করার পর স্পন্সর ছাড়াই দেশটিতে কাজের সুযোগ পাবেন ৩২টি দেশের শিক্ষার্থীরা। তবে এই তালিকায় বাংলাদেশকে রাখা হয়নি।

দেশটির এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসের (ইমএমজিএস) ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ইমিগ্রেশন বিভাগ কর্তৃক ইস্যুকৃত একটি সোশ্যাল ভিজিট পাশ, যা বহিরাগত শিক্ষার্থীদের শিক্ষা জীবন (গ্র্যাজুয়েট) শেষ হওয়ার পর এককালীন ১২ মাস মালয়েশিয়ায় থেকে নির্ধারিত খাতে কাজ করার অনুমতি পাবেন। এই পাশের অন্যতম সুবিধা হলো- এতে কোনো নিয়োগদাতার স্পন্সরশিপের প্রয়োজন হবে না।

তবে এই ভিসার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো—শিক্ষার্থীদের অবশ্যই মালয়েশিয়ার স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি বা তদূর্ধ্ব পাঠ্যক্রম সফলভাবে সম্পন্ন করতে হবে। এই শর্ত প্রমাণের জন্য আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ‘লেটার অব কমপ্লিশন’ জমা দিতে হবে।

এছাড়াও আবেদনকালে শিক্ষার্থীদের বৈধ স্টুডেন্ট ভিসা থাকতে হবে, যা কেবলমাত্র মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

এ ভিসার অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে—কমপক্ষে ১৮ মাসের মেয়াদসহ বৈধ পাসপোর্ট, হেলথ ইনস্যুরেন্স এবং এমন একজন মালয়েশীয় নাগরিকের ব্যক্তিগত জামানত যিনি মাসিক অন্তত ১ হাজার ৫০০ রিঙ্গিত উপার্জন করেন। আবেদনকারীর বিরুদ্ধে মালয়েশিয়ায় কোনো ফৌজদারি মামলা বা দণ্ড থাকলে তিনি এ সুবিধা পাবেন না বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট ইউনিভার্সিটিগুলো।

তবে কোন কোন খাতে শিক্ষার্থীরা আবেদন করে কাজের সুযোগ পাবেন- এমন প্রশ্নের জবাবে উঠে এসেছে, তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও গবেষণা, ফাইন্যান্স ও ইসলামিক ব্যাংকিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, বায়োটেকনোলজি, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস, ডিজিটাল মার্কেটিং, মাইক্রো চিফ, মাইনিং ও ক্রিয়েটিভ মাল্টিমিডিয়াসহ বিভিন্ন সেক্টরে। এ সুযোগের মাধ্যমে দেশটির সরকার দেশের দক্ষ মানবসম্পদ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খাতগুলোতে বৈশ্বিক মেধাবীদের অন্তর্ভুক্ত করতে চায় বলে মনে করছেন এডমিশনে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো।

ইমএমজিএস ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) তাদের এক স্পেশাল বুলেটিনে জানিয়েছে, এ সুবিধাটি বর্তমানে ৩২টি দেশের শিক্ষার্থীদের জন্য আবেদন করার সুযোগ রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রুনেই, কম্বোডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওমান ও বাহরাইন। তাছাড়া ভারত ও চীনের শিক্ষার্থীরাও এ সুবিধা পাবেন আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

কিন্তু হতাশার বিষয় হচ্ছে, এ তালিকায় বাংলাদেশকে রাখা হয়নি।

এদিকে ইমএমজিএস ও ইউসিআই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোর দেওয়া তথ্য থেকে জানা গেছে, শিক্ষার্থীদের ডিপেন্ডেন্ট হিসেবে তাদের স্বামী/স্ত্রী/সন্তান একই সময়ের জন্য ‘ডিপেন্ডেন্ট গ্র্যাজুয়েট পাশ’-এর মাধ্যমে একাধিকবার মালয়েশিয়ায় আসা ও যাওয়ার সুবিধাযুক্ত মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবহারের সুযোগ পাবেন।

শিক্ষাজীবন শেষে কাজের অভিজ্ঞতা অর্জনের এবং মালয়েশিয়ায় আরও এক বছর থাকার এ সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ইউনিভার্সিটিগুলোর প্রফেসর, লেকচারার ও শিক্ষার্থীরা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!