৩২ ঘণ্টা ধরে চলছে আন্দোলন, নেই আশ্বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চার দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি প্রায় ৩২ ঘণ্টা ধরে চলমান রয়েছে। দীর্ঘ সময় ধরে সড়কে অবস্থান করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল দুপুর ২টায় এসে কাকরাইল মসজিদের সামনে মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

গতকাল বুধবার দুপুর ২টা থেকে আজ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত প্রায় ৩২ ঘণ্টা ধরে আন্দোলন চলছে।

এদিকে আন্দোলনের বিষয়ে শঙ্কা ও হতাশা প্রকাশ করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের বেশ কয়েকজন জাগো নিউজকে বলেন, আমরা রাজপথ ছাড়ছি না। কিন্তু সরকারের তরফ থেকে কিছু বলা হচ্ছে না। আমরা একটা যৌক্তিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমাদের শিক্ষকরাও অপেক্ষায়।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, উপাচার্য স্যার উপদেষ্টা আসিফ স্যারের বাসায় আছেন। এরপর তিনি বের হয়ে এসে সিদ্ধান্ত জানাবেন।

আন্দোলনের বিষয়ে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, আমরা টানা ৩৩ ঘণ্টা এখানে অবস্থান করছি। আমাদের দেখতেও কেউ আসলেন না। সরকারের কাছে আমার প্রশ্ন, সরকার কেন নির্লিপ্ত আমাদের নিয়ে? ঢাবির কিছু হলে সবাই দৌড়ে ছুটে যায়, তাহলে এখানে আসতে সমস্যা কোথায়?

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিন হাসান বলেন, উপদেষ্টা আসিফ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করছেন। তিনি উপাচার্যের সঙ্গে সমন্বয় করছেন। এরপর সিদ্ধান্ত জানা যাবে।

এদিকে চলমান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা রাতের বেলায় সড়কে কলাগাছের পাতার তৈরি চাটাই বিছিয়ে রাত্রিযাপন করছেন।

দীর্ঘ এই আন্দোলনে খাবারের যোগান দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদ আন্দোলনকারীদের খাবার বিতরণ করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে আন্দোলনকারীদের খাবারের ব্যবস্থা করা হয়।

  • Related Posts

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে শ্রমখাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্মী নিয়োগ ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা, বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ বৃদ্ধি এবং…

    Continue reading
    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের