২৪ বছর পর ফিরছেন রাভিনা ট্যান্ডন

বলিউডের শক্তিশালী অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। দীর্ঘ ২৪ বছর পর ফিরছেন তিনি তামিল সিনেমায়। ‘মোহরা’ খ্যাত এই অভিনেত্রীকে দেখা যাবে বিজয় অ্যান্তনির বিপরীতে আসন্ন তামিল ছবি ‘ল’ইয়ার’-এ। সিনেমাটি পরিচালনা করছেন জোশুয়া সেথুরামন।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাভিনাকে ছবিতে যুক্ত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার আগের নির্মাণ ‘জেন্টলওম্যান’। জোশুয়া জানান, ‘বলিউডে কাজ করা আমার কিছু বন্ধু রাভিনার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। আমি তাকে বলি আগে ‘জেন্টলওম্যান’ দেখার জন্য। সেটা দেখার পরই আমি এই সিনেমার কাহিনি বলি, আর তিনি তাতে আগ্রহী হন।’

উল্লেখ্য, রাভিনা ট্যান্ডন তামিল ও তেলেগু সিনেমাতেও কাজ করেছেন অতীতে। তবে সর্বশেষ তাকে তামিল সিনেমায় দেখা গিয়েছিল ২০০১ সালে কমল হাসানের সঙ্গে ‘আলাভান্ধান’ ছবিতে।

এরপর দীর্ঘ বিরতির পর দক্ষিণী সিনেমায় রাভিনা আবারও আলোচনায় আসেন ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে। সেখানে তার সহশিল্পী ছিলেন যশ ও সঞ্জয় দত্ত।

রাভিনার হাতে বর্তমানে আরও দুটি বড় প্রকল্প রয়েছে। সেগুলো হচ্ছে ‘হাউজফুল ৫’ এবং ‘ইন গলিয়ন মে’।

অন্যদিকে, বিজয় অ্যান্তনির আসন্ন সিনেমা ‘ল’ইয়ার’ ভারতের বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে নির্মিত একটি কোর্টরুম থ্রিলার হতে যাচ্ছে। সিনেমাটির গল্প একটি অস্বাভাবিক আইনি মামলা ঘিরে আবর্তিত হবে। ছবিটি দর্শককে টানটান উত্তেজনার মধ্যে রাখবে বলে আশা নির্মাতাদের।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প