২৩ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী ইসাবেল টেট

মার্কিন টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’র তরুণ অভিনেত্রী ইসাবেল টেট আর নেই। মাত্র ২৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিনেত্রীর এজেন্সির বরাত দিয়ে সংবাদটি নিশ্চিত করেছে পিপলডটকম।

জানা গেছে, ইসাবেল জন্মগতভাবে এক বিরল স্নায়বিক রোগে ভুগছিলেন, যা পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুকে প্রভাবিত করে। দীর্ঘ লড়াই শেষে ১৯ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

রায়ান মারফির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’র পাইলট পর্বে ‘জুলি’ চরিত্রে অভিনয় করেছিলেন ইসাবেল। সিরিজটি সম্প্রচারিত হয় অক্টোবরের শুরুতেই, আর এটাই ছিল তার অভিনয় জীবনের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সিরিজটি প্রচারের অল্প কিছুদিনের মধ্যেই তিনি চলে গেলেন না ফেরার দেশে।

অভিনেত্রীর এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা ইজিকে (ইসাবেলের ডাকনাম) চিনি কিশোরী বয়স থেকে। কয়েক বছর পর অভিনয়ে ফিরে প্রথম অডিশনেই তিনি সুযোগ পান। শুটিং করে নিজের স্বপ্নপূরণের আনন্দে ভরে উঠেছিলেন তিনি।’

চলতি বছরের জুনেই সিরিজটির শুটিং শেষ করেন ইসাবেল টেট। তার অভিনীত পর্বটি প্রচারিত হয় ৬ অক্টোবর। টেনেসির জরুরি সেবাকর্মীদের জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে তৈরি এই সিরিজের তৃতীয় পর্ব প্রচারিত হবে ২৩ অক্টোবর। এতে তার সহ-অভিনেতা হিসেবে আছেন ক্রিস ও’ডনেল, লিয়ান রাইমস, মাইকেল প্রোভোস্ট, জেসিকা ক্যাপশ, কিম্বারলি উইলিয়ামস-পেইজলি, জুয়ানি ফেলিজসহ আরও অনেকে।

ন্যাশভিলে জন্ম ও বেড়ে ওঠা ইসাবেল টেট মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। আজ (২৪ অক্টোবর) টেনেসিতেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স