২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‌‌‘ঘুমন্ত যুবরাজ’

সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ মারা গেছেন। একটি গাড়ি দুর্ঘটনার পর থেকে প্রায় ২০ বছর ধরে তিনি কোমায় ছিলেন। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র।

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। এর ফলে তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

জরুরি চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ আমেরিকান এবং স্প্যানিশ চিকিৎসকদের সর্বোত্তম চেষ্টার পরেও তার জ্ঞান ফেরেনি। তারপর থেকে দীর্ঘ দুই দশক তিনি কোমায় ছিলেন। সেভাবেই তার চিকিৎসা চলছিল।

২০ বছরেরও বেশি সময় ধরে যুবরাজ আল ওয়ালিদ মূলত প্রতিক্রিয়াহীন অবস্থায় কোমায় ছিলেন। মাঝে মাঝে যদিও তার অনিচ্ছাকৃত নড়াচড়া আশার আলো জাগিয়ে তুলেছিল। ঐশ্বরিকভাবে তিনি সুস্থ হয়ে উঠবেন এই বিশ্বাসে দীর্ঘদিন অপেক্ষা করেছেন তার বাবা যুবরাজ খালেদ। অনেকেই তার ছেলের লাইফ সাপোর্ট খুলে ফেলার পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

এর আগে তার পরিবার বেশ কিছু ভিডিও শেয়ার করেছিল যেখানে দেখা যাচ্ছে যে, যুবরাজ আল ওয়ালিদ কুরআন তেলাওয়াত শোনার পর সামান্য সাড়া দিচ্ছেন।

সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে এই যুবরাজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে কোমায় থাকার কারণে তিনি ‘ঘুমন্ত যুবরাজ’ হিসেবে পরিচিতি পান।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি