২০২৬ বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কার কোচের দায়িত্ব পেলেন জয়াসুরিয়া

গত জুলাই থেকে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করে আসছেন সনাৎ জয়াসুরিয়া। তার অধীনে শ্রীলঙ্কা দারুণ সাফল্য পেয়েছে। ফলে তিনি যে পুরস্কৃত হবেন তা অনেকটা অনুমিতই ছিল। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাফল্য এনে দেয়ায় এই কিংবদন্তিকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের পদে স্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া। তিন মাস আগে ক্রিস সিলভারউডের জায়গায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান এই ৫৫ বছর বয়সী সাবেক অলরাউন্ডার।

লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, জয়াসুরিয়াকে ২০২৬ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সময়কালের জন্য প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে। গত জুলাইয়ে কোচের পদে বসার পর শ্রীলঙ্কাকে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছেন তিনি।

তার অধীনেই দীর্ঘ ২৭ বছর পর ভারতকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারিয়েছে শ্রীলঙ্কা। দীর্ঘ ১০ বছর পর ইংল্যান্ডের মাটিতে তাদের টেস্টে হারিয়েছে লঙ্কানরা। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও জাগিয়েছে জয়াসুরিয়ার দল।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জয়াসুরিয়ার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘সাম্প্রতিক সময়ে ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে জয়াসুরিয়া অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন,  দলের ভালো পারফরম্যান্স বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।’

এটিই কোচ হিসেবে জয়াসুরিয়ার প্রথম কোনো বড় দায়িত্ব। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্বাধীনভাবে খেলোয়াড়রা যেন নিজেদের সেরাটা দিতে পারেন এমন পরিবেশ তৈরি করাই তার কোচিংয়ের প্রাথমিক লক্ষ্য।

এর আগে জয়াসুরিয়া দুই দফায় শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেছেন। এই দায়িত্ব পালন করার সময় আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভাঙার অভিযোগ দুই বছরের নিষেধাজ্ঞাও পেয়েছিলেন তিনি।

স্থায়ী কোচ হওয়ার পর জয়াসুরিয়ার সামনে প্রথম চ্যালেঞ্জ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ। এই সিরিজের ম্যাচগুলো ডাম্বুলা এবং পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের