২০০ কোটির ক্লাবের পথে ছুটছে ‘বর্ডার ২’

সানি দেওল মানেই বক্স অফিসে ঝড়- সেই পুরনো সমীকরণে আবারও জানান দিল ‘বর্ডার ২’। মুক্তির প্রথম তিন দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাওয়া সিনেমাটি এবার সোমবারের পরীক্ষাতেও উতরে গেল দাপটের সঙ্গে।

সাধারণত কর্মব্যস্ত সোমবারে (২৬ জানুয়ারি) প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা কমে যায়। কিন্তু জেপি দত্তর উত্তরসূরিদের এই দেশপ্রেমের সিনেমা সেই নিয়ম মানল না। ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক হিসেব অনুযায়ী, প্রজাতন্ত্র দিবসে পড়া সোমবার সিনেমার আয় ছিল প্রায় ৫৬ কোটি রুপি- যা চার দিনের মধ্যে সর্বোচ্চ।

ফলে মাত্র চার দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৭৭ কোটির বেশি। এখন সিনেমাটি দ্রুত এগোচ্ছে ২০০ কোটির ক্লাবের দিকে।

চার দিনের বক্স অফিস রিপোর্ট: প্রথম দিন     ৩০ কোটি,

দ্বিতীয় দিন ৩৬ দশমিক ৫ কোটি, তৃতীয় দিন ৫৪ দশমিক ৫ কোটি, চতুর্থ দিন   ৫৬ কোটি। মোট আয় ১৭৭ কোটি রুপি (প্রায়)।   

রোববারের পর সাধারণত সোমবার সিনেমার আয় ৫০-৬০ শতাংশ কমে যায়। কিন্তু ভারতের প্রজাতন্ত্র দিবসের আবহ ‘বর্ডার ২’র আয় ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে। দর্শকদের মতে, দেশপ্রেমের আবেগ বড়পর্দায় দেখার আলাদা অনুভূতি তৈরি করছে।

এর সঙ্গে রয়েছে তারকাদের আকর্ষণ। সানি দেওলের পাশাপাশি বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্ঝের উপস্থিতি সিনেমাটিকে সব বয়সী দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছে। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন- সর্বত্রই ভালো দখল বজায় রেখেছে সিনেমাটি।

বর্তমান গতিতে আয় বাড়তে থাকলে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, বুধবারের মধ্যেই ‘বর্ডার ২’ ২০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে। সেই ধারা বজায় থাকলে চলতি বছরের অন্যতম বড় ব্লকবাস্টার হয়ে উঠতে পারে সিনেমাটি।

সূত্রের দাবি, বিশ্বব্যাপী সিনেমাটির আয় এরই মধ্যে ১৮৫ কোটির বেশি। ভারতীয় বক্স অফিসেই যেখানে ১৭৭ কোটির কাছাকাছি সংগ্রহ, সেখানে সানি দেওল আবারও প্রমাণ করলেন- দেশপ্রেম আর অ্যাকশন মিললে তার সিনেমার দাপট এখনো অটুট।

  • Related Posts

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading
    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩