১৯ দেশের নাগরিকদের গ্রিন কার্ড খতিয়ে দেখবে আমেরিকা, নির্দেশ ট্রাম্প প্রশাসনের, তালিকায় যেসব দেশ

১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাকারী সংস্থা হোমল্যান্ড সিকিয়োরিটির তরফে এমনটাই জানানো হয়েছে। বুধবার হোয়াইট হাউসের সামনে গুলি চলে। আহত হন আমেরিকার ন্যাশনাল গার্ডের দুই রক্ষী। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। অপর রক্ষীর অবস্থাও সঙ্কটজনক। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আমেরিকার নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা প্রদানকারী সংস্থা ইউএসসিআইএস-এর ডিরেক্টর জোসেফ এডলো জানিয়েছেন, আধিকারিকেরা নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতার সঙ্গে কাজ করবেন। গ্রিন কার্ডের জন্য আবেদন করলে তো বটেই, যাঁদের কাছে আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস করার ওই ছাড়পত্র (গ্রিনকার্ড) রয়েছে, তাঁদেরও পরিচয়, জন্মস্থান, অতীতে করা অপরাধের তালিকা খতিয়ে দেখা হবে।

যে ১৯টি দেশের ক্ষেত্রে এই সংক্রান্ত নিয়মকানুন কড়া করা হচ্ছে, সেগুলি হল আফগানিস্তান, বার্মা (মায়ানমার), চাদ, কঙ্গো, ইকোয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিয়োন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজ়ুয়েলা। গত জুন মাসে ট্রাম্প বেশ কয়েকটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে পুরোপুরি বা আংশিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই তালিকাতেও এই ১৯টি দেশের নাম ছিল।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অভিবাসীদের পরিচয় যথাযথ ভাবে যাচাই না-করেই তাঁদের আমেরিকায় আশ্রয় দেওয়া হয়েছিল। বেশ কয়েকটি ‘বিপজ্জনক’ দেশের মানুষকেও আমেরিকায় আশ্রয় দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ট্রাম্প এই বিষয়টিও খতিয়ে দেখতে বলেছেন।

হোয়াইট হাউসের কাছে দুই রক্ষীকে যিনি গুলি করেছেন, তিনি আদতে আফগানিস্তানের নাগরিক। তবে তিনি থাকতেন ওয়াশিংটনে। রহমানুল্লা লাকানওয়াল নামের ওই বন্দুকবাজ ২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকায় এসেছিলেন। ওই বছরের ১৫ অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছিল তালিবান। সেই সময় নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে, এমন আফগান নাগরিকদের আমেরিকায় নিয়ে আসতে ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’ শুরু করেছিল জো বাইডেনের সরকার। ওই অভিযানে বিমানে চাপিয়ে আফগানিস্তান থেকে প্রায় ২০ হাজার আফগান নাগরিক, মার্কিন কূটনীতিককে আমেরিকায় ফিরিয়ে আনা হয়েছিল। সেই সময়ই রহমানুল্লা আমেরিকার মাটিতে পা রাখেন।

‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’ নিয়ে সেই সময়ও আমেরিকায় বিতর্ক দেখা গিয়েছিল। তাড়াহুড়ো করে প্রচুর মানুষকে আমেরিকায় নিয়ে এসে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তৎকালীন বাইডেন প্রশাসন অবশ্য জানিয়েছিল, আফগানিস্তানে মার্কিন সেনাকে সাহায্য করেছেন, তালিবানের বিরুদ্ধে লড়াই করেছেন, এমন ব্যক্তিদেরই আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের