১৯ দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস সম্মেলন

সম্প্রতি মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ডপ্রেস সম্মেলন ২০২৫। এটি ছিল একদিনের আন্তর্জাতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবক-চালিত ইভেন্ট। যেখানে ছিল ২৫ জন বক্তা, ২১টি স্পন্সর প্রতিষ্ঠান এবং ১৯টি দেশের অংশগ্রহণ।

এতে বাংলাদেশ থেকে অংশ নেন দুইজন স্পিকার, যারা ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে তাদের অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করেন। এছাড়াও বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে অনেক বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপার অংশ নেন এই সম্মেলনে। তারা পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে এবং নতুন কিছু শেখার ও ক্যারিয়ার গড়ার সুযোগ পেতে ইভেন্টে অংশগ্রহণ করেন। এই ইভেন্টের অন্যতম আয়োজক ছিলেন প্রবাসী বাংলাদেশি তরুণ ফ্রিল্যান্সার নাসিম মিয়া।

ফ্রিল্যান্সার নাসিম মিয়া আন্তর্জাতিক ক্লায়েন্টদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি এবং ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে থাকেন। নাসিম ওয়ার্ডপ্রেস কমিউনিটির একজন সক্রিয় সদস্য। নাসিম স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত মিটআপ ও ওয়ার্ডপ্রেস সম্মেলন আয়োজনে যুক্ত থাকেন।

ওয়ার্ডপ্রেস এখন শুধু সফটওয়্যার নয়—এটি একটি বৈশ্বিক কমিউনিটি, যা প্রযুক্তিকে ব্যবহার করে বিশ্বব্যাপী মানুষকে সংযুক্ত করছে, বললেন নাসিম।

ওয়ার্ডপ্রেস ব্যবহার করছে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলো

বিশ্বব্যাপী বর্তমানে ৪৪ শতাংশের বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা নির্মিত। এটি ওপেন-সোর্স প্ল্যাটফর্ম হওয়ায় বিশ্বের ছোট-বড় উদ্যোক্তা, সংবাদমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি সরকারি সংস্থাও এটি ব্যবহার করছে। ওয়ার্ডপ্রেসভিত্তিক কিছু নামকরা ওয়েবসাইট: মেটা (ফেসবুক) নিউজ রুম, নাসা, বিবিসি আমেরিকা, মাইক্রোসফ্ট নিউজ, দি হোয়াইট হাউজ (আর্কাইভ সাইট)।

প্রোগ্রাম ও অতিথি সভা

ইভেন্টে ছিল সিকিউরিটি, এসইও, ই-কমার্স, প্লাগইন ডেভেলপমেন্ট ও কনটেন্ট স্ট্র্যাটেজি নিয়ে টেকনিক্যাল ও বেসিক লেভেলের বিভিন্ন ওয়ার্কশপ ও প্রেজেন্টেশন।

আয়োজকরা স্পিকার ও স্পনসরদের জন্য আয়োজন করেন একটি বিশেষ ওয়েলকাম ডিনার। অতিথিরা বলেন, এটি শুধু একটি রাতের ডিনার ছিল না— এটি ছিল এক মিলনমেলা, যেখানে বন্ধুত্ব ও আন্তরিকতার ছোঁয়া ছিল স্পষ্ট।

স্পন্সর ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে একটি অলাভজনক আয়োজন।

এই ইভেন্টটি ছিল অলাভজনক (নন প্রফিট) এবং সম্পূর্ণরূপে পরিচালিত হয়েছে স্বেচ্ছাসেবক দল দ্বারা। ইভেন্টটি স্পন্সর করেছে ওয়ার্ডক্যাম্প সেন্ট্রাল সহ আরও অনেক স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানি, যারা ওয়ার্ডপ্রেস কমিউনিটিকে সমর্থন করে থাকে। এটি শুধু একটি কনফারেন্স নয় বরং একটি কমিউনিটি বিল্ডিং ইভেন্ট, যেখানে নতুন ও অভিজ্ঞ ডেভেলপার, ডিজাইনার, কনটেন্ট ক্রিয়েটর এবং উদ্যোক্তারা একত্রিত হন।

ওয়ার্ডক্যাম্প জোহর বাহরু ২০২৫-এর সফল আয়োজন মালয়েশিয়ায় ওয়ার্ডপ্রেস কমিউনিটির জন্য একটি বড় মাইলফলক। এই আয়োজনের পর মালয়েশিয়া এখন প্রস্তুতি নিচ্ছে ওয়ার্ডক্যাম্প মালয়েশিয়া ২০২৫ এর জন্য, যেখানে আরও বড় পরিসরে অংশগ্রহণ আশা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশে প্রথমবারের মতো ওয়ার্ডক্যাম্প ঢাকা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে শিগগিরই যা দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প