১৮ রাউন্ড অবৈধ গুলি ও চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর শান্তিনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ রাউন্ড অবৈধ গুলি, একটি রিভলবারের গুলির খোসা ও একটি চোরাই গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম ফারুক আহম্মেদ খান (৬৩)।

এসময় তার হেফাজত থেকে রিভলবারের ১২ রাউন্ড তাজা গুলি, ২২ বোরের ছয় রাউন্ড তাজা গুলি, রিভলবারের গুলির একটি খোসা এবং একটি টয়োটা প্রাইভেটকার উদ্ধার করা হয়।

ডিবি মিরপুর বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল বুধবার (২৫ জুন) রাতে মিরপুর মডেল থানার একটি গাড়ি চুরির মামলার এজাহারনামীয় আসামি ফারুক আহম্মেদ খানকে চোরাই গাড়িসহ গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ফারুকের হেফাজতে অবৈধ গুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পল্টন থানাধীন শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে ওই গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার ফারুক আহম্মেদ উদ্ধারকৃত অস্ত্র-গুলি সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের