১৮ বছরের সংসার শেষ, এবার যে নায়িকার প্রেমে মজলেন ধানুশ

সুপারহিট ও তুমুল প্রশংসিত সিনেমা ‘সীতারামম’ এ অভিনয় করে মুন্সিয়ানা দেখিয়েছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। তার সাবলীল অভিনয়ের প্রশংসা চারদিকে। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ‘রঞ্জনা’খ্যাত দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে প্রেম করছেন, এই গুঞ্জনে।

অভিনেতা রজনীকান্তের কন্যা ও পরিচালক ঐশ্বরিয়াকে বিয়ে করেছিলেন ধানুশ। তাদের ১৮ বছরের দাম্পত্য শেষ হয় ২০২২ সালে। দুজনেই আলাদা হওয়ার ঘোষণা দিয়ে তাদের ডিভোর্সের খবর প্রকাশ করেন। এরপর থেকেই সিঙ্গেল জীবন কাটাচ্ছিলেন অভিনেতা। এবার তার নাম জড়ালো অভিনেত্রী ম্রুনালের সঙ্গে।

দুই তারকার প্রেমের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দুতে। এই গুঞ্জন নতুন মাত্রা পেল যখন ধানুশের দুই বড় বোনকে ইনস্টাগ্রামে ফলো করলেন ম্রুনাল।

সম্প্রতি ম্রুনাল অভিনীত ‘সন অব সর্দার ২’ ছবির এক অনুষ্ঠানে ধানুশকে উপস্থিত দেখা যায়। এটি ছিল বেশ অপ্রত্যাশিত। এর পরপরই ম্রুনালের জন্মদিনের পার্টিতেও ধানুশের উপস্থিতি ঘিরে আলোচনায় ফের উঠে আসে তাদের সম্পর্কের বিষয়টি।

সবচেয়ে বেশি আলোড়ন তোলে তাদের একটি ভিডিও। সেখানে দু’জনকে হাত ধরে হাঁটতে দেখা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং অনুরাগীদের মধ্যে ধারণা তৈরি হয় যে এটা কেবল বন্ধুত্ব নয়। সম্পর্কটা তার চেয়েও গভীর।

ই টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ম্রুনাল ঠাকুর সম্প্রতি ধানুশের দুই বড় বোন ডা. কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ইনস্টাগ্রামে ফলো করেন। বিশেষ কথা হলো, ওরাও তাকে ফিরতি ফলো করেছেন। ফলে মনে করা হচ্ছে, ম্রুনাল ইতোমধ্যেই ধানুশের পরিবারের সঙ্গে পরিচিত হয়ে গেছেন।

এক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ধানুশ ও ম্রুনাল বর্তমানে ডেট করছেন। খুব শিগগিরই তারা বিয়েও করতে যাচ্ছেন। সূত্রটি আরও জানায়, ‘তারা এখনই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। খুব নতুন সম্পর্ক এটা। তবে একসঙ্গে তাদের নিয়মিতই দেখা যাবে। বন্ধুরাও তাদের সম্পর্ক নিয়ে খুশি। কারণ মূল্যবোধ, চিন্তা ও পছন্দ-অপছন্দে তারা বেশ মিল খুঁজে পান।’

সীতারামম সিনেমার সাফল্যের পর ম্রুনালের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয়। তবে তিনি একসঙ্গে মুম্বাই ও হায়দরাবাদে কাজ করছেন। শোনা যাচ্ছে, এক দক্ষিণী ইভেন্টে প্রথম দেখা হয় ধানুশ ও ম্রুনালের। সেখান থেকেই বন্ধুত্ব গাঢ় হতে থাকে।

  • Related Posts

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল…

    Continue reading
    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়