১৫ বছর ও ৬৯৪ ম্যাচ পর ক্যারিয়ারে প্রথম শিরোপা

২০১০ সাল থেকে ক্যারিয়ার শুরু। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ২০১৫ সাল থেকে। ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ১৫ বছরের ক্যারিয়ার। সব মিলিয়ে খেলেছেন ৬৯৪টি ম্যাচ। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে ক্যারিয়ারে নামের পাশে একটিও শিরোপা নেই।

অবশেষে সেই ‘শাপমুক্তি’ হলো হ্যারি কেইনের। আগে ৬বার শিরোপার কাছাকাছি পৌঁছেছিলেন তিনি। কিন্তু প্রতিবার তীরে গিয়ে তরি ডুবত। কাপও ঠোঁটের দূরত্বতে থেকেই যাচ্ছিল। বারবার হতাশা নিয়ে ফিরতে ফিরতে এক সময় হয়তো ধরেই নিয়েছিলেন, জীবনে আর কোনো শিরোপা হাতে ওঠার সম্ভাবনা নেই।

অবশেষে ১৫ বছরের কেরিয়ারের শেষ মুহূর্তে এসে হাসলেন। ট্রফি উঠল হ্যারি কেইনের হাতে। বায়ার্ন মিউনিখের হয়ে জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতলেন কেইন। ৬৯৪তম ম্যাচ পর এই প্রথম ট্রফিজয়ের স্বাদ পেলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

রোববার রাতে বায়ার লেভারকুসেন ড্র করার সঙ্গে সঙ্গে যখন বায়ার্নের শিরোপা নিশ্চিত হয়ে গেলো, তখন খালি ব্যাকগ্রাউন্ড রেখে ট্রফি ইমোজি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন কেইন। এর একটু পর একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে দেখা যায় সতীর্থদের সঙ্গে তিনি গাইছেন ‘উই আর চ্যাম্পিয়ন’।

শনিবার আরবি লেইপজিগের সঙ্গে ৩-৩ গোলে ড্র হয় বায়ার্ন মিউনিখের। জিতলে ওই ম্যাচেই শিরোপা নিশ্চিত হয়ে যেতো ভাবারিয়ানদের। কিন্তু অপেক্ষায় থাকতে হলো ড্র করে।

তবে পরের ম্যাচে মাঠে নামার আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে গেলো বায়ার্নের। রোববার রাতে ফ্রেইবার্গের সঙ্গে ২-২ গোলে ড্র করে দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেন। বায়ারের ড্র’য়ের ফলে বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় সবার উপরে বায়ার্ন। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭৬।

গতবারের চ্যাম্পিয়ন লেভারকুসেনের পয়েন্ট ৩২ ম্যাচে ৬৮। তাদের থেকে ৮ পয়েন্ট এগিয়ে বায়ার্ন। বাকি আর দুই ম্যাচ। অর্থাৎ, কোনোভাবেই বায়ার্নের কাছে পৌঁছাতে পারবে না লেভারকুসেন। সে কারণে দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছেন হ্যারি কেইনরা।

২০১০ সাল থেকে সিনিয়র ফুটবল শুরু করেন কেইন। ২০২৩ সাল পর্যন্ত তিনি খেলেছেন টটেনহ্যাম হটস্পারে। সেখানে ৩১৭ ম্যাচে ২১৩ গোল করলেও কোনও দিন কোনো লিগ বা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। তার অধিনায়কত্বে ইংল্যান্ড বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপে ভাল খেলেছে। ইউরোর শেষ দুই আসরেই ফাইনাল খেলেছে ইংলিশরা। কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি।

ইংল্যান্ডের হয়ে ১০৫ ম্যাচে ৭১ গোল করেছেন কেন। কিন্তু কখনো ট্রফির স্বাদ পাননি। অবশেষে তা পেলেন। মূলত ট্রফির জন্য টটেনহ্যাম ছেড়ে ২০২৩ সালে জার্মানির ক্লাবে যোগ দেন কেন। তার সেই সিদ্ধান্ত যে সঠিক, প্রমাণিত হল।

বায়ার্নকে ট্রফি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল কেইনের। লিগে সবচেয়ে বেশি ২৪টি গোল করেছেন তিনি। বায়ার্নের হয়ে দুই মৌসুমে ৬১ ম্যাচ খেলে ৬০ গোল করেছেন এই ইংলিশ ফুটবলার।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!